বাংলায় শেষ ৯ বছর এমন হাড়হিম করা শীত পড়েনি, জানুয়ারিতে ঠান্ডার রেকর্ড একনজরে
জানুয়ারির শেষে দাপট দেখাচ্ছে শীত। ক-দিন ধরে বেশ উত্তরে হাওয়া চালাচ্ছে। হাড় কাঁপানো ঠান্ডায় জবুথবু বাংলা। ঠিক ন-বছর আগে এমন ঠান্ডায় জড়বৎ অবস্থা হয়েছিল বাঙালির।
জানুয়ারির শেষে দাপট দেখাচ্ছে শীত। ক-দিন ধরে বেশ উত্তরে হাওয়া চালাচ্ছে। হাড় কাঁপানো ঠান্ডায় জবুথবু বাংলা। ঠিক ন-বছর আগে এমন ঠান্ডায় জড়বৎ অবস্থা হয়েছিল বাঙালির। এবার মাঘের মাঝামাঝি এসে শীত দাপট দেখাতে শুরু করেছে। শীতের এই দাপট প্রসঙ্গে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, সাম্প্রতিক অতীতে এমনটা দেখা যায়নি।

৩১ জানুয়ারি এ মাসের শীতলতম দিন!
আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, শীতের কামড় এতটাই প্রবল যে ৩১ জানুয়ারি এ মাসের শীতলতম দিন হতে পারে। প্রতিদিনই শীতের নয়া রেকর্ড হচ্ছে। তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে ৩১ জানুয়ারি। তার পরেও কি শীতের দাপট থাকবে, নাকি কমতে শুরু করবে শীত, তা নিয়েও পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা।

রেকর্ড পারদ পতন একনজরে পরিসংখ্যান
হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, ২০১৩ সালের ২৯ জানুয়ারি কলকাতায় তাপমাত্রা সর্বনিম্ন হয়েছিল। ওইদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৭ ডিগ্রি সেলসিয়াস। আর এদিন অর্থাৎ রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি। এখন পর্যন্ত এটাই রেকর্ড পারদ পতন ২০১৩ সালের পর। এর পর ২০২১-এর ৩১ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস

জাঁকিয়ে শীত এখনও কতদিন
এ তো গেল কলকাতার পারদ পতনের রেকর্ড। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা এদিন ১০ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, এমন জাঁকিয়ে শীত এখনও দুদিন থাকবে। মঙ্গলবার থেকে ফের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছেন আবহবিদরা। ফের পশ্চিমী ঝঞ্ঝার আগমন শীতের পতে বাধার পাহাড় হয়ে দাঁড়াতে পারে বলে জানিয়েছে আবহবিদরা।

আবহাওয়ার পূর্বাভাসে শীত ও বৃষ্টি
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ৩ ফেব্রুয়ারি থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে শুরু হবে বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের শহরতলির জেলাগুলিতেও বৃষ্টি হবে ৪ ও ৫ ফেব্রুয়ারি। তার ফলে পারদ বাড়বে আরও। শীতের দাপট কমবে। আলিপুর হাওয়া অফিস মনে করছে বৃষ্টির পরে ফের ঠান্ডা পড়বে, তবে তা এখনকার মতো দাপট দেখাতে পারবে না বলেই অনুমান আবহবিদদের।

প্রচুর পরিমাণে উত্তরে হাওয়া ঢুকছে এখনও
বাংলায় সোমবার পর্যন্ত প্রচুর পরিমাণে উত্তরে হাওয়া ঢুকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। যার ফলে জাঁকিয়ে শীত পড়বে। রবিবার ও সোমবার, এমনকী মঙ্গলবারও শীতের দাপট থাকবে। মঙ্গলবারের পর থেকে হাওয়ার গতি কিছুটা কমবে। যার জেরে বাড়বে তাপমাত্রা। ফলে পারদ বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাও একটু কমবে।

শীতের পূর্বাভাসে যা বলছেন আবহবিদরা
শনিবার এক ধাক্কায় অনেকটাই পারদ পতন হয়। তার ফলে এদিন রেকর্ড গড়ে কলকাতার শীত। সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কম ছিল। জানুয়ারির শেষে কাঁপিয়ে দিয়ে যায় শীত। বাঙালির খুব তাতও সয় না বাতও সয় না। তাদের কাছে স্বস্তির যে এই শীত দীর্ঘস্থায়ী হবে না। আলিপুর হাওয়া অফিস জানিয়েছেন সোমবার পর্যন্ত এই শীতের দাপট থাকবে। মঙ্গলবার থেকেই কমতে শুরু করবে শীত। মঙ্গলবার একটু শীত থাকলেও বুধবার থেকে শীত আবার উভে যাবে মেঘ-বৃষ্টির সম্ভাবনায়।












Click it and Unblock the Notifications