তাপমাত্রা কমে ঠান্ডার আমেজ বাংলায়, তবে নিম্নচাপের বাউন্সারে পথ হারাতে পারে শীত
তাপমাত্রা কমে ঠান্ডার আমেজ বাংলায়, তবে নিম্নচাপের বাউন্সারে পথ হারাতে পারে শীত
শীতের আমেজ বেশ ধরা পড়ছে বাংলায়। গতদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমল রাজ্যে। ভোরের দিকে শীতের আমেজ ছিল বেশ। সেইসঙ্গে সকাল থেকেই হালকা উত্তরে হাওয়া বয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ফলে তাপমাত্রা আরও নামার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে নিম্নচাপের ফেরে শীত হরণের সম্ভাবনাও যথেষ্ট।

মেঘ-রৌদ্রের খেলা বাংলার আকাশে
বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি। এই তাপমাত্রা আরও কমতে পারে এদিন। শনিবার সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও রবিবার মেগ কেটে রোদের দেকা মিলেছে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছিল, ডিসম্বরের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে মেঘ-রৌদ্রের খেলা চলতেই থাকবে। একইসঙ্গে শীত বাড়া-কমা অব্যাহত থাকবে।

আন্দামান সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ
আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির মধ্যে থাকবে। মৌসম ভবনের তরফে বলা হয়েছে, আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। বঙ্গোপসাগরে ঢুকে তা শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে ধেয়ে যাবে বলে প্রাথমিকভাবে মনে করছে আবহাওয়া দফতর।

শীতের আমেজ উধাও হবে নিম্মচাপের জেরে
এই নিম্নচাপের প্রভাব পড়বে বাংলার উপরও। বাংলায় ওই নিম্নচাপের ফলেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। ফলে শীতের দফারফা হতে পারে। ডিসেম্বরের শুরুতেই নিম্নচাপের প্রভাবে তাপমাত্রা বাড়বে। আগামী কয়েকদিন তাপমাত্রা কমলেও ফের তাপমাত্রা বেড়ে শীতের আমেজ উধাও হয়ে যাবে নিম্মচাপের জেরে।

তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে ৩ থেকে ৫ ডিগ্রি
মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে, মধ্যপ্রদেশ-সহ মধ্যভারতে এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে ৩ থেকে ৫ ডিগ্রি। ফলে আগামী কয়েকদিন ঠান্ডার আমেজ থাকবে। তাল কাটবে ডিসেম্বরের শুরুতেই। নিম্নচাপের জেরে ঠান্ডার দফারফা হয়ে যাবে। নিম্নচাপ কাটার পর ফের তাপমাত্রা নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

শীত ইনিংস শুরু করলেও থমকে যাবে নিম্নচাপে
এদিন আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুয়ায়ী, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা এদিন ২৮.২ ডিগ্রি। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেন্টিগ্রেড। সকাল থেকেই উত্তরে হাওয়ার জেরে এদিন তাপমাত্রা আরও নামার সম্ভাবনা রয়েছে। মেঘ কেটে এদিন সকাল থেকেই ঝলমলে আবহাওয়া। ফলে শীত তার ইনিংস শুরু করতে চলেছে ভালোভাবেই। কিন্তু বাধা নিম্নচাপই।

ঠান্ডা পড়বে বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি হারালে
নিম্নচাপের বাধা কতটা কাটিয়ে শীত তার ইনিংস চালিয়ে যেতে পারে, তা দেখার। নিম্নচাপ যদি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তবে শীত ডিসেম্বরের শুরুতে শক্তি হারাবে। ফের ঠান্ডা পড়বে বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি হারালে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ঠান্ডা লম্বা ইনিংস শুরু করবে বলেই আভাস আলিপুর হাওয়া অফিসের।












Click it and Unblock the Notifications