তীব্র গরমে শান্তির বারি দক্ষিণবঙ্গের চার জেলায়, সঙ্গে ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
মাঝ চৈত্রে তীব্র গরমের মধ্যেই একটু শান্তির পূর্বভাস দিল আলিপুর হাওয়া অফিস। এদিনই বিকেলে ঝড়ৃ-বৃষ্টির সম্ভাবনার কথা জানালেন আবহবিদরা। দক্ষিণবঙ্গের চার জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস মিলেছে।
কলকাতা, ৩ এপ্রিল : মাঝ চৈত্রে তীব্র গরমের মধ্যেই একটু শান্তির পূর্বভাস দিল আলিপুর হাওয়া অফিস। এদিনই বিকেলে ঝড়ৃ-বৃষ্টির সম্ভাবনার কথা জানালেন আবহবিদরা। দক্ষিণবঙ্গের চার জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস মিলেছে। ইতিমধ্যে বেশ কিছু জায়গা থেকে বৃষ্টি শুরুর খবর আসতে শুরু করেছে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইছে। তবে কলকাতা ও শহরতলির জেলাগুলিতে ঝড়-বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই আবহাওয়া দফতর সূত্র খবর।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের চার জেলা- যথাক্রমে নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান ও বীরভূমে প্রবল ঝড় ও বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে বলেই পূর্বাভাস। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। এদিন দুপুরে আলিপুরের আবহাওয়া অধিকর্তা বলেন, বিকেল তিনটে থেকে পাঁচটার মধ্যে দক্ষিণবঙ্গের চার জেলাতে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবে।
ক'দিন ধরেই প্রবল গরমে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অসহ্য অবস্থা তৈরি হয়েছিল। এখনও বৈশাখ অনেক দূরে। এরই মধ্যে তাপমাত্র ছুঁয়েছিল ৪৪ ডিগ্রিতে। বর্ধমান, বাঁকুড়া-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ বইতে শুরু করেছিল। তাপমাত্র এক ধাক্কায় বেড়ে গিয়েছিল সাত থেকে আট ডিগ্রি। এই অসহনীয় অবস্থা থকে খানিক স্বস্তি দেবে এই বৃষ্টি।












Click it and Unblock the Notifications