শহর থেকে আপাতত মুখ ফেরাচ্ছে বৃষ্টি, ৪০ ছাড়াবে তাপমাত্রা!

বাঁকুড়া, পুরুলিয়া-সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ইতিমধ্যেই ৪০ ছাড়িয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। মঙ্গলবার ও বুধবার আরও বাড়বে তাপমাত্রা। তাপমাত্রা ৪৫ ডিগ্রিও ছাড়াতে পারে বলে আশঙ্কা।

শহর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বৃষ্টি। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই শহর কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে। সেইসঙ্গে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস সোমবার থেকে তাপমাত্রা আরও বাড়তে শুরু করবে। সপ্তাহান্তে তা ৪০ পেরোতে পারে বলেও আশঙ্কা আবহবিদদের। অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। এখানে ৪৫ ছুঁতে পারে তাপমাত্রা।

আবহাওয়া অফিস জানিয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া-সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ইতিমধ্যেই ৪০ ছাড়িয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। মঙ্গলবার ও বুধবার আরও বাড়বে তাপমাত্রা। তাপমাত্রা ৪৫ ডিগ্রিও ছাড়াতে পারে বলে আশঙ্কা। ফলে তাপপ্রবাহের সম্ভাবনা প্রকট। এই আশঙ্কার মধ্যে স্বস্তি একটাই, বৃহস্পতিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। তবে কলকাতায় এই সপ্তাহের মধ্যে বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ।

শহর থেকে আপাতত মুখ ফেরাচ্ছে বৃষ্টি, ৪০ ছাড়াবে তাপমাত্রা!

আবহবিদদরা জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পশ্চিমী হাওয়ার দাপট বজায় থাকায় এই অস্বস্তিকর পরিস্থিতির তৈরি হয়েছে। ফলে তাপমাত্রা উত্তরোত্তর বাড়ার সম্ভাবনা। এর মধ্যে নিম্নচাপ তৈরি না হলে বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এদিন শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি। সর্বনিম্ম ২৮ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে অন্তত তিন ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের থেকে দু'ডিগ্রি বেশি এদিন। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ছাড়িয়ে গেলেও একটাই আশা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিনদিনের মধ্যে।

{promotion-urls}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+