Weather Update: শুক্রবার থেকেই আবহাওয়ায় আসবে বড় বদল! সমস্যায় পড়তে না চাইলে জানুন আপডেট
Weather Update: আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। বিশেষ করে উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি হবে কলকাতা এবং শহরতলীতেও। তবে উত্তরবঙ্গে ধীরে ধীরে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
তবে কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি (Rain) হবে বলে জানানো হয়েছে (Weather Update)।

Weather Update: আরও দুরে মৌসুমী অক্ষরেখা
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস (Weather Update) অনুযায়ী, দক্ষিণ ওড়িশার নিম্নচাপটি ক্রমশ সরে মধ্যপ্রদেশ এলাকায় অবস্থান করছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে দূরে সরে গিয়েছে। মৌসুমী অক্ষরেখা আজ দুপুরে গোপালপুরের ওপর দিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার কিছুটা কম হলেও শুক্রবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
Weather Update: উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা
পূর্বাভাস বলছে, আগামী ১৯ শে জুলাই থেকে আবহাওয়ার বড় পরিবর্তন (Weather Update) দেখা যাবে। বিশেষ করে উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এমনকি শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে।
শুক্রবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Update) দেওয়া হয়েছে। পাশাপাশি শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হাওড়া হুগলি কলকাতাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে।
শুধু তাই নয়, একুশে জুলাই রবিবার দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টি হবে। দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা (Weather Update) দেওয়া হয়েছে।
Weather Update: কেমন থাকবে উত্তরবঙ্গ
অন্যদিকে উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা (Weather Update) কমবে। কয়েকটি জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। এমনকি রবিবার কয়েকগটি জায়গায় বৃষ্টি হবে বলেও জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications