সাগর থেকে ঢুকছে জলীয় বাস্প, সপ্তাহভর বৃষ্টির সঙ্গে ৬০ কিমি বেগে ঝড়েরও পূর্বাভাস
সাগর থেকে ঢুকছে জলীয় বাস্প, সপ্তাহভর বৃষ্টির সঙ্গে ৬০ কিমি বেগে ঝড়েরও পূর্বাভাস
সপ্তাহভরই বৃষ্টি চলবে। সেইসঙ্গে ঝড়ের পূর্বাভাসো দিয়ে রাখল আলিপুর আবহাওয়া দফতর। রয়েছে কালবৈশাখীরও সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বজ্র-বিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি হবে। ২১টি জেলাতেই এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের আকাশে নিম্নচাপের জেরেই এই বৃষ্টি চলবে সপ্তাহভর।

অসমের আকাশে ঘূর্ণাবর্তের জের
আবহবিদরা জানিয়েছেন, অসমের আকাশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরে নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। বঙ্গোপসাগর থেকে সেদিকেই ছুটছে জলীয় বাষ্প। তার ফলে যে মেঘের সঞ্চার হচ্ছে তাতেই বৃষ্টি নামছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে।

ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড়
হাওয়া অফিস জানিয়েছে, ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড় বইতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রকোপ তো থাকবেই। প্রতি জেলাতেই ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টি হবে। সপ্তাহভর এই বৃষ্টিতে ভিজবে বাংলা। দুর্যোগ চলবে কালিম্পং থেকে কাকদ্বীপ পর্যন্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিকে সতর্ক করেছে আলিপুর হাওয়া অফিস।

রবিবারের তাপমাত্রা
রবিবার সারাদিনই আংশিক মেঘলা আকাশ ছিল। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। জলীয বাষ্পের পরিমাণ ৬৮ থেকে ৮২ শতাংশ।

কোথায় কোথায় বৃষ্টি
হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও মালদহে ভারীবৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতেও। উত্তরপশ্চিম ভারতে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। তার প্রভাবে জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড-সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতেঝড়-বৃষ্টি হওয়ার কথা।












Click it and Unblock the Notifications