পশ্চিমী ঝঞ্ঝায় আকাশের মুখভার, সরস্বতী পুজোর সকাল থেকেই ভিজছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ
পশ্চিমী ঝঞ্ঝার কারণে আকাশের মুখ ভার। সরস্বতী পুজোর সকাল থেকেই অঝোর ধারায় বৃষ্টি নেমেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আলিপুর হাওয়া অফিস বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
পশ্চিমী ঝঞ্ঝার কারণে আকাশের মুখ ভার। সরস্বতী পুজোর সকাল থেকেই অঝোর ধারায় বৃষ্টি নেমেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আলিপুর হাওয়া অফিস বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। শুক্রবার থেকে কেটে যাবে এই ওয়েদার। আবার রোদের দেখা মিলবে। বুধবার এক ধাক্কায় পারদ বেড়ে গিয়েছে ৪ ডিগ্রি।

এদিন সকাল থেকেই কলকাতা ও তাঁর পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। মেঘলা আকাশ। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই উত্তরভারতে তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। একেবারে ভিন্ন ছবি পূর্বভারতে। শীত হাওয়া হয়ে গিয়েছে এক ধাক্কায়। অকাল বৃষ্টিতে ভিজছে বাংলা।
এদিন আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি বৃহস্পতিবারও চলবে।
হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার থেকে মেঘ কেটে যাবে। ফের রোদ ঝলমলে আকাশ থাকবে। পারদ কমতে শুরু করবে। তবে শীতের কাঁপুনি আর ফিরবে না। সকালের দিকে কুয়াশা থাকবে, রাতের দিকে তাপমাত্র একটু নামবে। উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে। শনিবার থেকে উত্তরবঙ্গও রোদ ঝলমলে থাকবে।












Click it and Unblock the Notifications