বৃষ্টির অপেক্ষায় চাতকের মতো তাকিয়ে শহর-শহরতলি, পূর্বাভাসে কী জানাল আবহাওয়া দফতর
জেলায় জেলায় কালবৈশাখী শুরু হলেও কলকাতা ও কলকাতা-সংলগ্ন জেলাগুলি এখনও কালবৈশাখীর স্বাদ পায়নি এ বছর। কবে বৃষ্টি হবে কলকাতায়, তা নিয়ে অপেক্ষার অবসান হতে পারে শীঘ্রই।
জেলায় জেলায় কালবৈশাখী শুরু হলেও কলকাতা ও কলকাতা-সংলগ্ন জেলাগুলি এখনও কালবৈশাখীর স্বাদ পায়নি এ বছর। কবে বৃষ্টি হবে কলকাতায়, তা নিয়ে অপেক্ষার অবসান হতে পারে শীঘ্রই। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে কলকাতা ও শহরতলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

সপ্তাহান্তে কলকাতা ও শহরতলিতে বাড়বে তাপমাত্রা
হাওয়া অফিস জানিয়েছে, বেশিদিন অপেক্ষা করতে হবে না। কলকাতা ও শহরতলির জেলাগুলিতে বৃষ্টি নামবে শীঘ্রই। তবে এদিন কালবৈশাখীর সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহবিদরা। আর গরম আগের তুলনায় বাড়বে বলে মত হাওয়া অফিসের। সপ্তাহান্তে কলকাতা ও শহরতলিতে বাড়বে তাপমাত্রা।

বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতায়
হাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা কম থাকলেও আপেক্ষার আর্দ্রতার কারণে কষ্ট বেড়েছে। গুমোট গরম আরও কিছুদিন থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, এবার রেহাই মিলতে পারে গরমে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলার পরে কলকাতা ও শহরতলিতে বৃষ্টি নামতে পারে। শনিবার বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতায়।

স্বস্তির বৃষ্টির আশায় শহর ও শহরতলি, কোন কোন জেলায় বৃষ্টি
বৈশাখে এখনও কালবৈশাখীর দেখা মেলেনি কলকাতায়। বরং উত্তরোত্তর বেড়েছে গরম বেড়েছে কলকাতায়। গত কয়েকদিন ধরে হাঁসফাঁস অবস্থা শহরের। শহরতলির জেলাগুলিতেও একই অবস্থা। শহর ও শহরতলির বাসিন্দারা তাকিয়ে একটু স্বস্তির বৃষ্টির আশায়। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, শনিবারই কলকাতা ও শহরতলির জেলা দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মুর্শিদাবাদ জেলাতেও।

কলকাতা ও শহরতলির জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় বৃষ্টি হলেও তা খুব সামান্য পরিমাণ হবে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। মধ্যপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্তের কারণে পশ্চিমা বাতাস ঢুকতে শুরু করেছে পশ্চিমবঙ্গ। এর ফলে কলকাতা-সহ বেশকিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা ও শহরতলির জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, তাপমাত্রা কত
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮০ শতাংশ।

দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখী
শুক্রবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখীর তাণ্ডব দেখা গিয়েছে। ঝড়ের সঙ্গে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি হয়েছে। বজ্রপাতের ফলে প্রাণ গিয়েছে সাতজনের। কোচবিহারে তিনজনের মৃত্যু হয়েছে। মুর্শিদাবাদে তিনজন মারা গিয়েছেন বজ্রপাতে। আর পুরুলিয়ায় এক শিশুর মৃ্ত্যু হয়েছে।












Click it and Unblock the Notifications