পুবালি হাওয়ার দাপটে বজ্রগর্ভ মেঘের সঞ্চার, বাংলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

পুবালি হাওয়ার দাপটে বজ্রগর্ভ মেঘের সঞ্চার, বাংলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

হাঁসফাঁস গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। বিক্ষিপ্তভাবে কোথাও কোথায় কালবৈশাখী দেখা দিলেও, সেভাবে ঝড়-বৃষ্টি হয়নি কলকাতা ও শহরতলির জেলাগুলিতে। অবশেষে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী পাঁচদিনের পূর্বাভাসে আবহাওয়া দফতর জানাল, দক্ষিণবঙ্গের জেলায় দফায় দফায় ঝড়-বৃষ্টি হবে। কালবৈশাখীর দেখাও মিলবে।

পুবালি হাওয়ার দাপটে বৃষ্টির সম্ভাবনা

পুবালি হাওয়ার দাপটে বৃষ্টির সম্ভাবনা

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবারের মতো শনিবারও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বদ্র-বিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। পুবালি হাওয়ার দাপটে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। আর তার ফলে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।

বাংলার কোন কোন জেলায় হবে বৃষ্টি

বাংলার কোন কোন জেলায় হবে বৃষ্টি

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমের মতো জেলায় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। তবে অন্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে। কলকাতা ও শহরতলির জেলা হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে শুক্রবার। শনিবারও এইসব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়ছে।

দক্ষিণবঙ্গ এরই মধ্যে কালবৈশাখীর স্বাদ পাবে

দক্ষিণবঙ্গ এরই মধ্যে কালবৈশাখীর স্বাদ পাবে

আবহবিদরা জানিয়েছেন, আগামী সোমবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে এই বৃষ্টি কালবৈশাখী নয়, পুবালি হাওয়া কারণে মেঘের সৃষ্টি হওয়ায় এই বৃষ্টি হবে। কালবৈশাখীও এর মধ্যে হতে পারে কিছু জেলায়, তাও জানিয়েছেন আবহবিদরা। দক্ষিণবঙ্গ এরই মধ্যে কালবৈশাখীর স্বাদ পাবে বলে বিশ্বাস আবহবিদদের।

৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা জারি

৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা জারি

হাওয়া অফিস জানিয়েছে, রবিবার বৃষ্টির সম্ভবনা আরও বাড়বে। সোমবার ও মঙ্গলবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বইবে ঝোড়ো হাওয়া। হতে পারে কালবৈশাখীও। কোথাও কোথাও ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কিছু কিছু জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আগামী কয়েকদিন তাপমাত্রা কমায় মিলবে স্বস্তি

আগামী কয়েকদিন তাপমাত্রা কমায় মিলবে স্বস্তি

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচদিন তাপমাত্রার প্রকোপ কমবে কলকাতা শহর ও শহরতলির জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা কমায় একটু স্বস্তি মিলবে। এদিন পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা ছিল। তবে এরপর আগামী কয়েকদিন তাপমাত্রা কমায় মিলবে স্বস্তি।

কলকাতা সংলগ্ন এলাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা

কলকাতা সংলগ্ন এলাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা

শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেললিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৮ শতাংশ।

শনি থেকে সোমবার পর্যন্ত ঝড়ের সঙ্গে বৃষ্টির দাপট

শনি থেকে সোমবার পর্যন্ত ঝড়ের সঙ্গে বৃষ্টির দাপট

জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনার বিক্ষিপ্ত যে বৃষ্টি হয়েছে, তা স্থানীয় মেঘের কারণে। শনিবার দক্ষিণবঙ্গের একাংশের ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহযোগে বৃষ্টি হতে পারে। সোমবার দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা ৬০ কিলোমিটার বেগে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+