কালবৈশাখীর পূর্বাভাস আবহাওয়া দফতরের, ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত নিয়েও সতর্কতা
আবহাওয়া দফতরের তরফে কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হল আগামী পাঁচদিন। ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত নিয়েও সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার আলিপুর হাওয়া অফিসের তরফে ঝড়-বৃষ্টির পাশাপশি বিশেষভাবে সতর্কতা জারি করেছে বজ্রপাত নিয়ে।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন অর্থাৎ ২৯ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত বজ্রপাতের প্রবণতা বাড়বে। দক্ষিণবঙ্গ কি উত্তরবঙ্গ- দুই জায়গাতেই বজ্রপাত বাড়বে বলে সতর্কতা জারি করা হয়েছে। ঝড়-বৃষ্টি জারি থাকবে নিম্নচাপ অক্ষরেখার কারণে।

এই নিম্নচাপ পশ্চিম থেকে পূর্বে সরছে। তার ফলে বজ্রপাতের প্রবণতা বাড়বে বলে জানানো হয়েছে। ২৯ এপ্রিল অর্থাৎ শনিবারের থেকে ৩০ এপ্রিল বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টিপাত বাড়বে। সেইসঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝড়।
আবহাওয়া দফতর জানিয়েছে, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ৩০ এপ্রিল অর্থাৎ রবিবার থেকে বজ্র-বি্দ্যুৎসহ শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত বজ্র-বি্দ্যুৎসহ বৃষ্টি হবে। ঝোড়ো বাতাস বইবে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে।

এরপর ১ মে বীরভূম থেকে পুরুলিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্র-বি্দ্যুৎসহ শিলাবৃষ্টি হবে। বাকি জেলাগুলোতে বজ্র-বি্দ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ২ মে ও ৩ মেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র-বি্দ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্র-বি্দ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ২৯ এপ্রিল দার্জিলিং এবং কালিম্পং জেলায়। ৩০ এপ্রিল দার্জিলিং ও কালিম্পংয়ের সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও বজ্র-বি্দ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা। আর ১ মে ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে।
আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, বজ্রপাতের প্রবণতা রয়েছে বেশি। ফলে নিরাপদ স্থানে থাকতে হবে দুর্যোগের সময়। খোলামেলা জায়গা বা বড়ো গাছের নীচে আশ্রয় না নেওয়াই উচিত। আবহাওয়া অফিসের অ্যাপস ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

এই অ্যাপসের মাধ্যমে আপনি সরাসরি জানতে পারবেন বজ্রপাতের রিয়েল টাইম। কুড়ি কিলোমিটারের মধ্যে বজ্রপাতের সম্ভাবনা থাকলে অ্যাপ আপনাকে সতর্ক করে দেবে। বেশ কিছু কিছু জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর ফলে মন্ডিং ক্রপ ও হর্টিকালচারে ক্ষতি হতে পারে।
উত্তরবঙ্গে প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হলে ক্ষতির সম্ভাবনা থেকে যাচ্ছে। আর কলকাতার ক্ষেত্রে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা থাকছে ৩০ এপ্রিল। প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া বিভাগের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications