বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে আরও একটি নিম্নচাপ, সপ্তাহান্তে ফের বৃষ্টিতে ভাসবে বাংলা

বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে আরও একটি নিম্নচাপ, সপ্তাহান্তে ফের বৃষ্টিতে ভাসবে বাংলা

দুদিনের বৃষ্টিতে জল থই থই অবস্থা বাংলার। বুধবার দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে আইএমডির পূর্বাভাস, দুর্যোগ থেকে এখনই রেহাই মিলবে না। শুক্রবার থেকে ফের নতুন নিম্নচাপ বাসা বেঁধেছে বঙ্গোপসাগরে। তার জেরে ভারী বৃষ্টিপাত হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে বর্ষার দাপট চলবে।

প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি

প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি

সারা দেশেই প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আইএমডি জানিয়েছে, শুক্রবার দেশের মধ্যে হরিয়ানা, রাজস্থান ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টিপাত হবে। বঙ্গোপসাগরে নতুন করে তৈরি নিম্নচাপের জেরে শনিবার বাড়বে বৃষ্টির প্রকোপ। আবহাওয়ার পূর্বাভাস, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির সম্ভাবনা জোরালো হবে শনিবার থেকে।

নতুন নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে

নতুন নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে

চলতি সপ্তাহে রবিবার থেকে বৃষ্টির প্রকোপ শুরু হয়েছিল। মাঝে দুদিন সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টিপাত হয়েছে। এদিন বুধবার আবহাওয়ার একটু উন্নতি হয়েছে। আবার নতুন নিম্নচাপের কারণে শুক্রবার থেকে বৃষ্টির প্রকোপ বাড়বে। আগামী ৩-৪ দিন ধরে রাজ্যজুড়ে ভারী বৃষ্টিপাত হবে।

ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

মঙ্গলবার জারি করা আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে। এছাড়া আগামী ৩-৪ দিন মহারাষ্ট্র, গুজরাত, রাজস্থান, মধ্যপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুর্যোগের সম্ভাবনা জারি সপ্তাহভর। পরের সপ্তাহেও এই বৃষ্টিপাতের রেস জারি থাকবে।

ভারী বৃষ্টিপাত ও বন্যার জেরে আটকদের উদ্ধার

ভারী বৃষ্টিপাত ও বন্যার জেরে আটকদের উদ্ধার

গুজরাতের রাজকোট ও জামনগর জেলায় বিগত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত ও বন্যার জেরে আটকদের উদ্ধার করা হয়েছে। ওই দুই জেলাতেই সাত হাজারের বেশি মানুষকে সুরক্ষিত জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে। গুজরাতের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন।

বর্ষা বিদায়ের আগে বেশ দাপুটে ইনিংস

বর্ষা বিদায়ের আগে বেশ দাপুটে ইনিংস

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা ও তৎসংলগ্ন জেলাগুলিতে বুধবার বৃষ্টির প্রকোপ কম থাকলেও ফের শুক্রবার থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃষ্টি হবে। ফের একবার ঘূর্ণাবর্তে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে। তার ফলে বৃষ্টির সম্ভাবনা আরও জোরালো হবে। ফের তিন-চারদিন বৃষ্টির প্রকোপ তলবে। বর্ষা বিদায়ের আগে বেশ দাপুটে ইনিংস খেলতে শুরু করেছে বৃষ্টি।

বুধবার সকাল থেকে বৃষ্টির দাপট কম

বুধবার সকাল থেকে বৃষ্টির দাপট কম

বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ ওড়িশার উপকূলের দিকে সরে গিয়েছে। ওই নিম্নচাপ আরও সরে গিয়ে ছত্তিশগড় থেকে মধ্যপ্রদেশের দিকে ঢুকছে। এর ফলে বঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কমতে শুরু করেছে। বুধবার সকাল থেকে বৃষ্টি কমতে শুরু করেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিন দুপুরের পর সূর্যও উঁকি দিতে শুরু করেছে মাঝ আকাশে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+