ভরা বর্ষার হাটট্রিক এবার, ২০২১-এর বৃষ্টিপাত ভাঙতে পারে দু-দশক আগের রেকর্ড

ভরা বর্ষার হাটট্রিক এবার, ২০২১-এর বৃষ্টিপাত ভাঙতে পারে দু-দশক আগের রেকর্ড

সারা দেশজুড়ে বর্ষা নেমেছে মৌসুমী বায়ুর আগমনে। এবার ভরা বর্ষা হবে বলে পূর্বাভাস আগে থেকেই দিয়ে রেখেছিল মৌসম ভবন। গত দু-বছরের মতো স্বাভাবিক বর্ষার হ্যাটট্রিক হবে এবার। দুই দশক আগেও ঘটেছিল এমনই বর্ষা। বাংলার সঙ্গে ভারতেও বর্ষা মারকাটারি ইনিংস খেলেছিল। যেমন এবার শুরু হয়েছে দেশজুড়ে।

২০১৯ ও ২০২০ সালের সঙ্গে সাযুজ্য রেখেই ২০২১-এর বর্ষা

২০১৯ ও ২০২০ সালের সঙ্গে সাযুজ্য রেখেই ২০২১-এর বর্ষা

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে দেশে। বর্ষার অবিরত বৃষ্টিধারায় ভিজছে বাংলা, ভারতের অন্যান্য রাজ্যও। ধারাবাহিকভাবে তৃতীয় বছর স্বাভাবিক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবারও। গত দু-বছরে বর্ষা ব্যতিক্রমীভাবে স্বাভাবিক হয়েছে। ২০১৯ ও ২০২০ সালের সঙ্গে সাযুজ্য রেখেই ২০২১-এর বর্ষা হবে বলে পূর্বাভাস।

১১০ শতাংশের বেশি বৃষ্টিপাত হয়েছিল ১৯৯৪ সালে

১১০ শতাংশের বেশি বৃষ্টিপাত হয়েছিল ১৯৯৪ সালে

২০১৯ ও ২০২০ সালে যথাক্রমে ১১০ ও ১০৯ শতাংশ বৃষ্টিপাত হয়েছিল। এবারও বৃষ্টি একইরকম হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এর আগে ১১০ শতাংশের বেশি বৃষ্টিপাত হয়েছিল ১৯৯৪ সালে। বৃষ্টি হয়েছিল ১১২ শতাংশ। এখন পর্যন্ত দীর্ঘকালীন গড় সেটাই। ২৫ বছর আগের পুনরাবৃত্তি হয়েছিল সেবার।

এই শতাব্দীর শুরু থেকেই ৪ বার মাত্রা অতিক্রম করেছে

এই শতাব্দীর শুরু থেকেই ৪ বার মাত্রা অতিক্রম করেছে

স্কাইমেটের তরফে পূর্বাভাসে বলা হয়েছে, চার শতাংশ প্লাস-মাইনাস হলে তা স্বাভাবিক বর্ষা বলে ধরা হয়। কিন্তু ১০৫ থেকে ১১০ বা ১১২ শতাংশ হলে তা অতিবর্ষা বলেই ধরে নেওয়া হয়। এই শতাব্দীর শুরু থেকেই ৪ বার এই মাত্রা অতিক্রম করেছে বর্ষা। ২০২১ সালের বর্ষা ১০৪ শতাংশের বেশি হলেই অতিবর্ষার 'হ্যাটট্রিকে'র ইতিহাস গড়বে।

২০০৫ থেকে ২০০৮-এর মধ্যে ব্যাতিক্রম ২০০৭

২০০৫ থেকে ২০০৮-এর মধ্যে ব্যাতিক্রম ২০০৭

দু-দশক পরে পুনরাবৃত্তি এই হ্যাটট্রিকের বছর আসতে চলেছে বর্ষার। এলপিএর ৯৬ শতাংশ থেকে ১০৪ শতাংশ মৌসুমী বৃষ্টিপাতকে স্বাভাবিক হিসাবে বিবেচনা করা হয়। বেশিরভাগ সময়েই ১০০ শতাংশের নীচের দিকে থাকে বর্ষার মান। ২০০৫ থেকে ২০০৮ স্বাভাবিক ছিল বর্ষা। শুধু ২০০৭-এ স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। এলপিএ-র ১০৬ শতাংশ বৃষ্টি হয়েছিল।

৯৬-৯৮ সালের পর ফের হ্যাটট্রিক্র সম্ভাবনা এবার

৯৬-৯৮ সালের পর ফের হ্যাটট্রিক্র সম্ভাবনা এবার

দুই দশক আগে ১৯৯৬, ১৯৯৭ ও ১৯৯৮ সালে যথাক্রমে ১০৩.৪ শতাংশ, ১০২.২ শতাংশ এবং ১০৪ শতাংশ স্বাভাবিক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। সেই হ্যাটট্রিকের পর এবার ফের স্বাভাবিকের থেকে বেশি বর্ষার হ্যাটট্রিক হতে চলেছে। ২০১৯, ২০২০-এর পর ২০২১-এ বর্ষা এলপিএ-র ১০৪ শতাংশের মাত্রা অতিক্রম করবে বলেই পূর্বভাস জারি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+