Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রবল জলোচ্ছ্বাসের পূর্বাভাসে ত্রস্ত বাংলার উপকূল, ষাঁড়াষাঁড়ির কোটালে জারি লাল সতর্কতা

প্রবল জলোচ্ছ্বাসের পূর্বাভাসে ত্রস্ত বাংলার উপকূল, ষাঁড়াষাঁড়ির কোটালে জারি লাল সতর্কতা

বর্ষার ভ্রুকুটি তো আছেই। পুজোর আগেই ষাঁড়াষাঁড়ির কোটালে প্রবল জলোচ্ছ্বাসের সম্ভাবনাও জোরদার। এই অবস্থায় জলোচ্ছ্বাসের আশঙ্কায় প্রহর গুণছে বাংলার উপকূলবর্তী জেলার মানুষ। আবহাওয়া দফতরের পক্ষ থেকে আসন্ন ষাঁড়াষাঁড়ির কোটালে জারি করা হয়েছে লাল সতর্কতা। জলোচ্ছ্বাসের আশঙ্কায় ভীত-সন্ত্রস্ত মানুষ।

ষাঁড়াষাঁড়ির কোটালেও জলোচ্ছাসের সম্ভাবনা

ষাঁড়াষাঁড়ির কোটালেও জলোচ্ছাসের সম্ভাবনা

বাংলায় প্রাকৃতিক দুর্যোগ হলে সবসময় যে জেলাকে বেশি ঝড়-ঝাপ্টা সহ্য করতে হয়, তা হল দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনকে প্রাকৃতিক বিপর্যয় হলেই মাশুল দিতে হয়। নদী বাঁধ ভেঙে বা উপচে পড়ে জল ঢুকে যায় বিভিন্ন এলাকায়। এবার তাই ষাঁড়াষাঁড়ির কোটালেও ফের জলোচ্ছাসের সম্ভাবনা আতঙ্ক সৃষ্টি করেছে।

সমুদ্র উত্তাল হবে, জারি করা হয়েছে লাল সতর্কতা

সমুদ্র উত্তাল হবে, জারি করা হয়েছে লাল সতর্কতা

আবহাওয়া দফতরের পক্ষ থেকে সমুদ্র ও নদী উত্তাল হওয়ার কথা পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস। সে কারণেই জারি করা হয়েছে লাল সতর্কতা। শুক্রবার সন্ধ্যার মধ্যে মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। অবিলম্বে তাঁরা যাতে নিরাপদ আশ্রয়ে পৌঁছয়, সেই বা্র্তা জানিয়ে দেওয়া হয়েছে। কারণ সমুদ্র উত্তাল হয়ে উঠবে ষাঁড়াষাঁড়ির কোটালে।

সমুদ্র ফুঁসে উঠছে, ক্ষতির মুখে মাছ ব্যবসা

সমুদ্র ফুঁসে উঠছে, ক্ষতির মুখে মাছ ব্যবসা

শুক্রবারই অনেক মৎস্যজীবী ফিরে এসেছেন। অনেকে ফিরে আসছেন। ষাঁড়াষাঁড়ির কোটাল কাটিয়ে তাঁরা ফেরে সমুদ্রে পাড়ি দেবেন। কারণ এবার বারবার সমুদ্র থেকে ফিরে আসতে হওয়ায় মাছ ব্যবসা ক্ষতির মুখে পড়েছে। মাছের জোগানে ঘাটতি দেখা দিয়েছে। এবার মাঝেমধ্যেই ইলিশে ঘাটতির কথা শোনা গিয়েছে। তা সমুদ্র থেকে মৎস্যজীবীদের বারবার ফিরে আসার কারণে বলেই মনে করছেন মৎস্যজীবীরা।

আবহাওয়া খারাপ থাকলে জলোচ্ছ্বাস বাড়বে

আবহাওয়া খারাপ থাকলে জলোচ্ছ্বাস বাড়বে

আবহাওয়া দফতর সতর্কতা জারি করে জানিয়েছে, ষাঁড়াষাঁড়ির কোটালের কারণে ১০ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে নামা যাবে না। কেননা এই সময়ে প্রবল জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া খারাপ থাকলে এই জলোচ্ছ্বাসের পরিমাণ আরও বাড়বে বালে জনিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

১৩ সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে নামতে নিষেধ

১৩ সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে নামতে নিষেধ

প্রবল জলোচ্ছ্বাসের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে সুন্দরবনের বাঁধ। ফলে সুন্দরবনের মানুষও জলোচ্ছ্বাস আতঙ্কে ভুগতে শুরু করেছে। পরিস্থিতির উপর সর্বদা নজর রাখছে প্রশাসন। ১০ সেপ্টেম্বর পূর্ণিমা। ভরা কোটাল। এই পূর্ণিমাতেই আসে ষাঁড়াষাঁড়ির কোটাল। অন্য ভরা কোটালের থেকে এই কোটালে জলোচ্ছ্বাস আরও বেশি হয়। সেই কারণেই আবহাওয়া দফতরের পক্ষ থেকে জলোচ্ছ্বাসের সতর্কবার্তা জারি করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।

মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হবে, পূর্বাভাস হাওয়া অফিসের

মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হবে, পূর্বাভাস হাওয়া অফিসের

এদিকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হবে। শুক্রবার থেকেই উত্তরোত্তর দুর্যোগপূর্ণ হয়ে উঠবে আবহাওয়া। ষাঁড়াষাঁড়ির কোটালের সময় বৃষ্টির পূর্বাভাসে সমুদ্র উত্তাল হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+