সপ্তমীর সন্ধ্যায় বৃষ্টি জেলায় জেলায়, অষ্টমীতেও ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

ষষ্ঠীর পর সপ্তমীতেও বৃ্ষ্টি। জেলায় জেলায় বৃষ্টি হয় সকালেও, সন্ধারও পরও বৃষ্টি মাটি করে দিলেন ঠাকুর দেখার আনন্দ। হাওয়া অফিসের পূর্বাভাস জানিয়ে দিল, বৃষ্টির ভ্রুকুটি রয়েছে অষ্টমীতেও।

ষষ্ঠীর পর সপ্তমীতেও বৃ্ষ্টি। জেলায় জেলায় বৃষ্টি হয় সকালেও, সন্ধারও পরও বৃষ্টি মাটি করে দিলেন ঠাকুর দেখার আনন্দ। হাওয়া অফিসের পূর্বাভাস জানিয়ে দিল, বৃষ্টির ভ্রুকুটি রয়েছে অষ্টমীতেও। বাঙালির বড় উৎসবে এবার রেহাই নেই বৃষ্টির। বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় হওয়ায় বৃষ্টি চলবে বলে জানিয়েছেন আবহবিদরা।

সপ্তমীর সন্ধ্যায় বৃষ্টির প্রকোপ, অষ্টমীতেও বৃষ্টির পূর্বাভাস

হাওয়া অফিস জানিয়েছিল, সপ্তমীর সন্ধ্যেয় বৃষ্টি হতে পারে। সেই পূর্বাভাস মতোই সন্ধ্যের পর বিক্ষিপ্ত বৃষ্টি হয়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির জেরা বঙালির আনন্দ-উন্মাদনায় খানিক বাধা পড়ে। দুপরে উত্তর ২৪ পরগনা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়। আর সন্ধ্যেয় কলকাতা ও উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হয়।

অষ্টমী অর্থাৎ রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে জায়গা বিশেষে। টানা বৃষ্টি না হলেও ১৫ মিনিট-আধঘণ্টার বৃষ্টিতে মাটি হতে পারে ঠাকুর দেখা। অষ্টমীর দুপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান আলিপুর আবহাওা দফতরের অধিকর্তা।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুরে ভারী বর্ষণ হলেও সন্ধ্যেয় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। এটুকুই আশা দর্শনার্থীদের। সপ্তমীতে বৃষ্টি থামতেই পুজো মণ্ডপগুলি জনজোয়ারে ভেসেছে। অষ্টমীতেই সেইভাবেই ঠাকুর দেখতে হবে। মনকে এইভাবেই তৈরি করছেন দিচ্ছেন দর্শনার্থীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+