দক্ষিণবঙ্গে বৃষ্টি ৪০ শতাংশ কম, শ্রাবণের ধারায় কি ঘাটতিপূরণ সম্ভব! পূর্বাভাস হাওয়া অফিসের

দক্ষিণবঙ্গে বৃষ্টি ৪০ শতাংশ কম, শ্রাবণের ধারায় কি ঘাটতিপূরণ সম্ভব! পূর্বাভাস হাওয়া অফিসের

জুন মাসে বর্ষা ঢুকছে বঙ্গে। কিন্তু দেড়মাসেও বর্ষা তেমনভাবে ভেজাতে পারেনি বাংলাকে। বৃষ্টি হয়েছে বিক্ষিপ্ত আকারে। উত্তরবঙ্গে কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির দেখা মেলেনি এখনও। ফলে বর্ষাকালের অর্ধেক মরশুম পেরিয়ে গেলেও ৪০ শতাংশ ঘাটতি রয়েছে গিয়েছে দক্ষিণবঙ্গে। ঘাটতি রয়ে গিয়েছে উত্তরবঙ্গেও।

বৃষ্টি ঘাটতির পরিমাণ ৪০ শতাংশ

বৃষ্টি ঘাটতির পরিমাণ ৪০ শতাংশ

এবারের বর্ষায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হয়ে চলেছে। কিন্তু তা সময়ের সঙ্গে সঙ্গে যথার্থ নয়। এবার বর্ষা তাই বিলম্বিত হতে চলেছে। মৌসুমী বায়ুর কারণে নির্ধারিত যে বৃষ্টি বরাদ্দ থাকে, এখনও পর্যন্ত তার ঘাটতি রয়েছে। আইএমডি বা মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে বৃষ্টি ঘাটতির পরিমাণ ৪০ শতাংশ।

১৮০ ডিগ্রি পরিবর্তনের সম্ভাবনা কম

১৮০ ডিগ্রি পরিবর্তনের সম্ভাবনা কম

জুলাই মাসের ২০ দিন অতিক্রান্ত। তারপরও বৃষ্টির পরিমাণ বেশ কম। দক্ষিণবঙ্গে বৃষ্টির ব্যাপক ঘাটতি দেখা যায়। উত্তরবঙ্গে সামান্য ঘাটি রয়েছে। বুধবার সেই ছবিতে এক ধাক্কায় ১৮০ ডিগ্রি পরিবর্তনের বিশেষ কোনও সম্ভাবনা নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার তাপমাত্রা ৪০-৪১ ডিগ্রি পর্যন্ত উপরে উঠতে পারে। ফলে চরম অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে

বর্ষায় কত পরিমাণ বৃষ্টি স্বাভাবিক

বর্ষায় কত পরিমাণ বৃষ্টি স্বাভাবিক

বর্ষাকালে দক্ষিণের বঙ্গোপসাগর থেকে আসা দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সারা রাজ্যে বৃষ্টিপাত হয়। কোথাও কম কোথাও বেশি বৃষ্টিপাত ঘটায় এই মৌসুমি বায়ু। বার্ষিক ১৭৫ সেন্টিমিটার বৃষ্টিপাতের মধ্যে ১২৫ সেন্টিমিটার এই সময় বর্ষিত হয়। আর রাজ্যের উত্তরভাগে সর্বাধিক বৃষ্টিপাত হয় ২৫০ সেন্টিমিটার

দক্ষিণবঙ্গে আবহাওয়া অফিসের পূর্বাভাস

দক্ষিণবঙ্গে আবহাওয়া অফিসের পূর্বাভাস

আবহবিদদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী আষাঢ় মাস অতিবাহিত হয়ে গেলেও ৪০ শতাংশ ঘাটতি রয়ে গিয়েছে। এখন দেখার শ্রাবণের স্বাভাবিক বৃষ্টির পর আষাঢ়ের ঘাটতি মেটাতে পারে কি না নাবী বর্ষা। এখনও পর্যন্ত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আবহাওয়া অফিসের তরফে তেমন কোনও পূর্বাভাস এখনও দেওয়া হয়নি।

উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি, তবে অনেক কম

উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি, তবে অনেক কম

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে গড় বৃষ্টির থেকে কম বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতির পরিমাণ অনেকটাই কম। এখনও অবধি চার শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। তার দশগুণ ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গে। মাঝের শুষ্ক আবহাওয়া কাটিয়ে উত্তরবঙ্গে ফের একবার ভারী বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গ রয়ে গিয়েছে সেই তিমিরে।

তিনদিনের অপেক্ষায় কী মিলবে স্বস্তি

তিনদিনের অপেক্ষায় কী মিলবে স্বস্তি

হাওয়া অফিস জানিয়েছে আগামী ৭২ ঘণ্টার মধ্যে্ স্বস্তির খবর নেই। জলীয়বাষ্পের আধিক্যের কারণে ঘাম ও প্যাচপ্যাচে অস্বস্তি নিয়েই কাটবে আগামী তিনদিন। তবে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় খানিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পুরোপুরি ঘাটতি না মেলায় কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় আগামী তিনদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+