বর্ষা কাটিয়ে শীত কি এখনই পড়ছে রাজ্যে, যা বলছে হাওয়া অফিস
বর্ষা বিদায়ের পর পরই শীতের দেখা সাধারণত মেলে না বলে খবর। তাপমাত্রা ধাপে ধাপে নামে, তাই শীত আসার জোরালো কোনও খবর এখনই নেই।
বর্ষার কালো মেঘ কিছুতেই ছেড়ে যাচ্ছে না বাংলার আকাশ। বর্ষা কাগজে কলমে ছেড়ে গেলেও, নিম্নচাপের মেঘ কিছুতই কাটতে চাইছে না পশ্চিমবঙ্গ থেকে। দূর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটা কোনও উৎসবেই এবার পিছু ছাড়েনি বৃষ্টি। তবে এবার সেই মেঘ কাটার সম্বাবনা দেখা যাচ্ছে গাঙ্গেয়বঙ্গে। তবে, বর্ষা বিদায়ের পর পরই শীতের দেখা সাধারণত মেলে না বলে খবর। তাপমাত্রা ধাপে ধাপে নামে, তাই শীত আসার জোরালো কোনও খবর এখনই নেই।

কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃহস্পতিবার থেকেই কম হয়ে যাবে বৃষ্টি। বঙ্গোপোসাগরের উপর উচ্চচাপ বলয় থাকায় সেখান থেকে জলীয় বাষ্প ঢুকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তারজন্যই রাজ্যের বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিতে জেরবার শহর থেকে শহরতলী। তবে এবার সেই বৃষ্টি কমতে চলেছে বলে আশ্বাসবাণী এসেছে আলিপুর আবহাওয়া দফতর থেকেও।
আবহাওয়া দফতর সূত্রের খবর, বর্ষা বিদায় নিয়েছে। আপাতত কোনও ঘূর্ণাবর্ত নেই। তবে উচ্চচাপ বলয়টি দুর্বল হলেই জোলো হাওয়া ঢোকা বন্ধ হবে। আবহাওয়ায় শীতের শুকনোভাব আসা শুরু হবে। তবে শীত এখনও দূর অস্ত বলেই মত হাওয়া অফিসের।












Click it and Unblock the Notifications