Weather Update: পাহাড়ে তুষারপাতের সঙ্গে কয়েকটি জেলায় শিলাবৃষ্টি! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির (rain) সম্ভাবনা। ২৩ ও ২৪ জানুয়ারি বৃষ্টির প্রভাব বৃদ্ধি পাবে। ২৫ জানুয়ারি মঙ্গলবার পরিস্থিতির উন্নতি হলেও, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চ

আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির (rain) সম্ভাবনা। ২৩ ও ২৪ জানুয়ারি বৃষ্টির প্রভাব বৃদ্ধি পাবে। ২৫ জানুয়ারি মঙ্গলবার পরিস্থিতির উন্নতি হলেও, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে আবহাওয়া (Weather) দফতর। ২৬ জানুয়ারি থেকে বৃষ্টি কমে গেলে রাতের তাপমাত্রা কমতে থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৪ জানুয়ারি সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং জেলায় তুষারপাতের সম্ভাবনার কথাও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। ২৩ জানুয়ারি কয়েকটি জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দিন চারেক সমতল এলাকায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৩ জানুয়ারি রবিবার সকালের মধ্যে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সেই সঙ্গে ২৩ জানুয়ারির সকালের মধ্যে জেলাগুলিকে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। উল্লিখিত জেলাগুলিতে ২৩ জানুয়ারি শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৪ জানুয়ারি সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী ৪ দিন সমতল এলাকায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৩.৬)
বালুরঘাট ( ২০.৬)
বাঁকুড়া (২২.৯)
ব্যারাকপুর (২৩.২)
বহরমপুর (২৫)
বর্ধমান (২৩.৮)
ক্যানিং (২৩)
কোচবিহার (২৫.৭)
দার্জিলিং (৯.৪)
দিঘা (২৭)
কলকাতা (২৪.৮)
মালদহ (২১.৪)
পানাগড় ( ২৩.১)
পুরুলিয়া (২৩.৩)
শিলিগুড়ি (২৩.৬)
শ্রীনিকেতন (২৩)

সংলগ্ন রাজ্যগুলিতেও বৃষ্টিপাত

সংলগ্ন রাজ্যগুলিতেও বৃষ্টিপাত

শুধু পশ্চিমবঙ্গেই নয়, সংলগ্ন বিহার, ঝাড়খণ্ড এবং সিকিমেই ২৪ জানুয়ারির মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যে ২৩ জানুয়ারি এর প্রভাটা বেশি থাকবে। এছাড়া উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইটকাল, কেরল ও মাহে এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়ালসীমা, কর্নাটকের কিছু অংশে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+