করোনা লকডাউনের মধ্যেই রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা!
করোনা লকডাউনের মধ্যেই রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা!
উত্তর-পশ্চিম শীতল হাওয়ার সঙ্গে বঙ্গোপসাগরের পূবালী হওয়ার মিলনে রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তর-পশ্চিম ভারতে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। এই ঝঞ্ঝার সঙ্গে জলীয়বাষ্প পূর্ণ হাওয়ার সংমিশ্রণে তৈরি হবে বজ্রগর্ভ মেঘ। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামী দুদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩২ থেকে ৭৪ শতাংশ। সন্ধ্যের পর হাওয়া দেওয়ায় তাপমাত্রা কিছুটা কমেছে।
আগামী ৪৮ ঘণ্টায় উত্তর ও দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এবং দুই মেদিনীপুর। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। কোথাও কোথাও শিলা বৃষ্টির সম্ভাবনা। ঝড়-বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত।
আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। এর প্রভাবে আবার আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। আগামী ৪৮ ঘণ্টায় পশ্চিমবঙ্গ সিকিম ওড়িশা ছত্রিশগড় বিহারে ঝড় বৃষ্টির পূর্বাভাস। তাপপ্রবাহ চলবে গুজরাট রাজস্থানের কিছু অংশে। কর্নাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা।












Click it and Unblock the Notifications