শ্রাবণেও কি জ্বালাবে চাঁদিফাটা রোদ ,নাকি বৃষ্টি ভিজবে রাজপথ! কী বলছে আবহাওয়া

গত কয়েকদিনে উত্তরবঙ্গে একের পর অক পাহাড়ি নদীকে ফুঁসে উঠতে দেখা গিয়েছে।

গত কয়েকদিনে উত্তরবঙ্গে একের পর অক পাহাড়ি নদীকে ফুঁসে উঠতে দেখা গিয়েছে। তোর্সা, রায়ডাক, তিস্তার মতো নদীতে জলস্তর ক্রমই বেড়ে গিয়েছিল। অসম, নেপালের বন্যা ও বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গও কার্যত বানভাসী হয়ে ওঠে। এদিকে, আষাঢ় পেরিয়ে শ্রাবণেও কাটফাটা রোদ্দুরে পুড়ছে দক্ষিণবঙ্গ । একনজরে দেখা নেওয়া যাক শহর কলকাতা ও তার আশপাশের আবহাওয়ার পরিস্থিতি কী!

অসহ্য গরমে দক্ষিণবঙ্গ

অসহ্য গরমে দক্ষিণবঙ্গ

প্যাচপ্যাচে গরমে ক্রমেই নাভিশ্বাস উঠেছে দক্ষিণবঙ্গে। কলকাতা ও তার সংলগ্ন এলাকায় ঠাঁঠাঁ রোদ একি রকম থাকবে বলে জানা যাচ্ছে। আজ গোটা দিনই রোদের তেজ সহ্য করেই চলতে হবে দক্ষিবঙ্গকে।

 তাপমাত্রা কত থাকবে!

তাপমাত্রা কত থাকবে!

আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৬৭ শতাংশ। ফলে গরমের হাঁসফাঁসানি থেকে মুক্তি মিলবে না এখনই। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস।

বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা?

বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা?

এদিন আকাশ প্রধানত মেঘলা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলর পর। সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুতের সহযোগিতাও! ফলে বিকেলের আগে অসহ্য গরম থেকে নিস্তার আপাতত নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+