Weather news: শুষ্ক আবহাওয়ায় হালকা শীতের আমেজ, কেমন থাকবে জেলার আবহাওয়া জেনে নিন

হালকা শীতের আমেজেই কাটবে ভ্যালেন্টাইনস ডে

আর ফিরছে না শীত। বুধবার থেকে জেলায় জেলায় পারদ চড়তে শুরু করবে। তবে ভ্যালেন্টাইনস ডে পর্যন্ত হালকা শীতের আমেজ জারি থাকবে। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রবিবার থেকেই দিনের তাপমাত্রা বাড়তে শুরু করবে রাজ্যে। জেলায় জেলায় পারদ বাড়তে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কেবল উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

হালকা শীতের আমেজ

হালকা শীতের আমেজ

মাঘ শেষ হওয়ার আগেই বিদায়ের পথে শীত। আর শীত বলে কিছু নেই। ভোরের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। বেলা বাড়লেই চড়ছে পারদ। আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ এরকমই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দিনের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভ্যালেন্টাইন্স ডে-তে হালকা শীতের আমেজ বজায় থাকবে।

 বুধবার থেকে হাওয়া বদল

বুধবার থেকে হাওয়া বদল

ফেব্রুয়ারির ১৫ তারিখের পর থেকে পাকাপাকি ভাবে বিদায় নিচ্ছে শীত। কাজেই বুধবার থেকে তাপমাত্রা চড়তে শুরু করবে। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই তাপমাত্রা বাড়বে। সেই সঙ্গে বাড়বে রোদের তেজ। এক কথায় বসন্ত হাজির হয়ে গিয়েছে। মাঘ শেষ হতেই ফাগুনের আমেজ অনুভূত হবে । সামনেই আবার বসন্তোৎসব। রঙের খেলায় মাতবে গোটা দেশ। এবার অবশ্য দোলে ভাল মতই গরম পড়ে যাবে বলে মনে করছে হাওয়া অফিস।

আপাতত শুষ্ক আবহাওয়া

আপাতত শুষ্ক আবহাওয়া

তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে । জেলায় জেলায় তাপমাত্রা বাড়তে শুরু করবে বুধবার থেকে। হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে জেলায় জেলায় হালকা কুয়াশার দাপট জারি থাকলেই বেলা বাড়লেই দৃশ্যনতা বাড়বে। তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে। কাজেই ফেব্রুয়ারির ১৫ তারিখের পর থেকে দুই বঙ্গের জেলার তাপমাত্রাই বাড়তে শুরু করবে। আপাতত বর্ষণের কোনও পূর্বাভাস নেই। আবহাওয়া শুষ্কই থাকবে। দিনের তাপমাত্রা বাড়বে। রাতের দিকে হালকা শীতের আমেজ বজায় থাকবে। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

 উত্তরবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের জেলাগুলিকে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার থেকে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে শুরু করবে উত্তর-পশ্চিম ভারতে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করকে দার্জিলিং এবং কালিম্পং-এ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সোমবার হালকা পারদ পতন হলেও বুধবার থেকে ফের তাপমাত্রা চড়তে শুরু করবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলাগুলিকে হালকা কুয়াশা থাকবে সকালের দিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+