Weather news: আর ফেরার আশা নেই, তল্পিতল্পা গুটিয়ে বিদায় নিল শীত, ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা
আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না, পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস
অবশেষে এই বছরের মত বিদায় নিচ্ছে শীত। আজই তার শেষদিন। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামীকাল থেকে ধীরে ধীরে রাতের তাপমাত্রা বাড়বে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব বেশি তাপমাত্রার হেরফের হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।

বিদায় নিল শীত
এবছরের মত বিদায় নিল শীত। আগেই অবশ্য সেকথা জানিয়েছিল হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে পারা উর্ধ্বমুখী হওয়ার পূর্বাভাসই দিয়েছিল আবহাওয়া দফতর। সেই পূর্বাভাসই জারি রয়েছে। আগামীকাল থেকে ধীরে ধীরে রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কাজেই আর শীতের ফেরার কোনও সম্ভাবনা নেই। মাঘ মাসও শেষ হয়ে গেল। এবার ফাগুন শুরু হবে। কাজেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কাল থেকে বাড়বে তাপমাত্রা
শীত বিদায় নিচ্ছে। আগামীকাল থেকে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার তাপমাত্রা বুধবার ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। আগামী ২ দিন সেরকম ই থাকবে। তবে তারপর থেকে ধীরে ধীরে দিনের তাপমাত্রা উর্ধ্বমুখী হতে শুরু করবে। ধীরে ধীরে গরমের পথে পা বাড়াতে শুরু করবে আবহাওয়া। এবার লেপ-কম্বল-সোয়েটার-জ্যাকেট বাক্সবন্দি করে ফেলতে হবে। নয় নয় করে মাঘের শেষেও এবার কাঁপুনি ধরিয়েছে শীত।

জেলায় জেলায় বাড়বে তাপমাত্রা
শীতে এবার কাঁপন ধরিয়েছে জেলায়। তাপমাত্রা ১০-র নীচে নেমে গিয়েছিল একাধিক জায়গায়। বীরভূম-পুরুলিয়া, বাঁকুড়া শীতে জবুথবু হয়ে গিয়েছিল। জানুয়ারি মাসে হাড়কাঁপুনি ঠান্ডায় কাটিয়েছেন পশ্চিমাঞ্চলের জেলাগুলি। কলকাতার তাপমাত্রাও এবার ১০ ডিগ্রিতে নেমে গিয়েছিল। কিন্তু আর শীত থাকছে না। জেলা জেলায় পারদ উর্ধ্বমুখী হতে শুরু করবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অধিকাংশ জেলাতেই আগামীকাল থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে তাপমাত্রা। রাতের তাপমাত্রাও বাড়তে শুরু করবে। আগামী ৩ থেকে ৪ দিনে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বদ্ধির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া
শীত বিদায় নেবে উত্তরবঙ্গ থেকেও। শীতের শেষ বৃষ্টি হয়ে গিয়েছে পাহাড়ে। তবে শীতের দাপট কমলেও কুয়াশা থাকবে। বিশেষ করে উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে কুয়াশার দাপট থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কুয়াশা থাকবে কোচবিহার, আলিপুরদুয়ারেও। আগামীকাল থেকে ধীরে ধীরে উত্তরবঙ্গে শীতের দাপট কমতে শুরু করবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications