Weather news: বিদায়ের পথে শীত, সোমবার থেকে পারা চড়বে, গরমেই কাটবে সরস্বতী পুজো
শহরের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে বলে পূর্বাভাস িদয়েছে হাওয়া অফিস।
তাপমাত্রা চড়তে শুরু করবে সোমবার থেকেই। এবার বিদায়ের পথে শীত। গরমের মধ্যেই কাটবে সরস্বতী পুজো। অর্থাৎ এবার মাঘেই বিদায় নিচ্ছে শীত। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার থেকেই শহরের তাপমাত্রা বাড়তে শুরু করবে। অর্থাৎ শীত বিদায় নিতে শুরু করবে। শহরের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে বলে পূর্বাভাস িদয়েছে হাওয়া অফিস।

সোমবার থেকেই চড়বে পারদ
বিদায় বেলায় একটা শেষ কামড় দিয়েছে বটে। এক ধাক্কায় ৩ ডিগ্রি নেমেছিল তাপমাত্রা। কিন্তু ওটাই শেষ তারপরে আর পারা পতন হয়নি। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে বিদায়ের পথে শীত। কিন্তু তারপরেও একটা ঠান্ডা রয়েই গিয়েছে। কিন্তু এবার হাওয়া অফিস জানিয়েছে সোমবার থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা বাড়তে শুরু করবে। কলকাতা শহরে সোমবার থেকে তাপামাত্রা বাড়তে বাড়তে ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

গরমেই কাটবে সরস্বতী পুজো
২৬ জানুয়ারি সরস্বতী পুজো। বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। সেইদিন হালকা শীতের আমেজ থাকলে মন্দ হয় না। স্কুল কলেজে উৎসবের আমেজ। কিন্তু হাওয়া অফিসের পূর্বাভাস বলছে গরমেই কাটবে এবারের সরস্বতী পুজো। পর পর দুটি পশ্চিমী ঝঞ্ঝা তার সঙ্গে বঙ্গোপাসাগরে তৈরি বিপরীত ঘূর্ণাবর্তের জেরে বাধা প্রাপ্ত হচ্ছে শীত। সেকারণেই উত্তুরে হাওয়া প্রবেশ করবে পারবে না। তার জেরেই তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়.া দফতর। রবিবার পর্যন্ত রাজ্যে শীতের আমেজ বজায় থাকবে। তারপরেই তাপমাত্রা উর্ধ্বমুখী হতে শুরু করবে।

কেন বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া
শীত এবার আর বেশিদিন স্থায়ী হল না। অল্পসময় থেকেও হাড় কাঁপুনি ঠান্ডায় জানান দিয়েছে অস্তিত্ব। তবে জানুয়ারির শেষেই শীত বিদায় নিতে চলেছে। জানিয়ে দিয়েছে হাওয়া অফিস তাপমাত্রা বাড়তে শুরু করবে আর কয়েকদিন পর থেকেই। অর্থাৎ এই পারদ বৃদ্ধির অন্যতম কারণ পশ্চিমী ঝঞ্ঝা। পর পর দুটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তুরে হাওয়ার পথ আটকে দাঁড়িয়ে রয়েছে। একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে পাকিস্তানের দিকে অপরটি অবস্থান করছে আফগানিস্তানের দিকে। আবার রাজস্থানের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার জেরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে।

মেঘলা আকাশ
উত্তরভারতের বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাঞ্জাব, হরিয়ানায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। রবিবার সকাল থেকে কলকাতার আকাশও মেঘলা ছিল। তেমন ভাবে রোদের দেখা মেলেনি। তবে শীতের আমেজ বজায় রয়েছে এখনও তাপমাত্রা আরও বাড়বে সোমবার থেকে। তবে রাতের দিকে হালকা শীত অনুভূত হবে। জানুয়ারি মাসের শেষ পর্যন্ত এরকম একটা আবহাওয়া বজায় থাকবে। তবে মাঘের শীত বলে যা বলা হয় সেটা দেখা যাবে না। গোটা দেশেই শীতের দাপট ধীরে ধীরে কমতে শুরু করবে।












Click it and Unblock the Notifications