Weather news: উত্তরবঙ্গে চলবে দুর্যোগ, শহর ও জেলায় বিকেল থেকে বড় আবহাওয়া বদলের পূর্বাভাস
আজও হবে বৃষ্টি শহরে। তবে বিকেলের পর থেকে কিছুটা বদলে যাবে আবহাওয়া। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে মেঘমুক্ত আকাশ দেখতে পাবেন রাজ্যবাসী। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনই কাটবে না দুর্যোগ। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষণ জারি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আজও চলবে বর্ষণ
গত কয়েকদিন ধরেই রাজ্য জুড়ে চলছে ঝড়-বৃষ্টি। বুধবারেও ঝড়বৃষ্টি চলবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বিকেল থেকে আবহাওয়ার বদল হতে শুরু করবে। যদিও সকাল থেকে মেঘমুক্ত আকাশই দেখা দিয়েছে রাজ্যে। রোদ ঝলমলে আকাশ তার সঙ্গে হালকা ঠান্ডা হাওয়া। তার জেরে বেশ মনোরম আবহাওয়া তৈরি হয়েছে শহরে। দুপুর থেকে মেঘ দেখা দিতে পারে আকাশে এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে দুর্যোগ চলবে
দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে আবহাওয়া বদলের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলি এখনই দুর্যোগ থেকে মুক্তি পাবে না। আগামী ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষণ চলবে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া বিদরা। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৩ দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় বর্ষণ চলবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার বিকেল থেকেই মেঘ কাটতে শুরু করবে আকাশে। তবে তার আগে পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস িদয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিকেল থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া
সকাল থেকে শহরের আকাশ মেঘ মুক্ত। রোগ উঠেছে। মাঝে মধ্যে মেঘের আনাগোনা দেখা গেলেও তেমন বৃষ্টির মেঘ দেখা যাচ্ছে না। বুধবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেলের পর থেকেই একেবারেই মেঘমুক্ত হবে আকাশ। আর তেমন বর্ষণের কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মেঘ মুক্ত হলেই গরম বাড়তে শুরু করবে কলকাতায়।












Click it and Unblock the Notifications