Weather News: অবশেষে মিলল তীব্র দহন থেকে স্বস্তি, প্রবল ঝড়-বৃষ্টিতে ভিজল শহর-জেলা

অবশেষে নামল স্বস্তির বৃষ্টি। তার আগে বিকেল ৫টা থেকে শুরু হয় ঝড়। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ের দাপট দেখা গিয়েছে কলকাতা সহ দক্ষিণ বঙ্গের একাধিক জেলায়। তার জেরে দীর্ঘ দহন থেকে মিলেছে স্বস্তি।

আগেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। পূর্বাভাস মতই দুপুর থেকেই ঝড়-বৃষ্টির দাপট শুরু হয়েছিল পশ্চিমাঞ্চলের জেলা গুলিতে। তারপরে ধীরে ধীরে হাওড়া, হুগলি, কলকাতা এবং দুই ২৪ পরগনা জেলায় শুরু হয় ঝড় বৃষ্টি।

weather

দুপুর থেকেই আকাশ কালো করে মেঘ করে এসেছিল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলবে ঝড়বৃষ্টি তার জেরে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নামবে তাপমাত্রার পারদ। গত কয়েকদিনে কলকাতা সহ পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় তাপপ্রবাহ শুরু হয়েছিল। তাপমাত্রা ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়েছিল।

weather

গরম হাওয়ার দাপটে জেরবার দশা হয়েছিল শহরবাসীর। সকাল ১০টা বাজলেই রোদের তেজে বাইরে বেরোনো যাচ্ছিল না। তার সঙ্গে ঘাম। ভ্যাপসা গরমে জেরবার পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা রাজ্যে। পুরুলিয়া, বীরভূম , বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামে জেলায় গত কয়েকদিনে তাপপ্রবাহ চলেছে।

weather

শুধু পশ্চিমবঙ্গ নয় উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্য তাপপ্রবাহ চলছে। রাজধানী দিল্লিতে তাপমাত্রা ৪৬ ডিগ্রিতে পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এতোটাই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে। সকালেই আইএমডির পক্ষ থেকে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়। স্বস্তির বৃষ্টিতে ভিজবে শহর বার্তা দিয়েছিল আইএমডি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+