Weather news: ঝড়ে লন্ডভন্ড জেলা থেকে শহর, মঙ্গলবারে কেমন থাকবে আবহাওয়া জেনে নিন

গতকালের ঝড়বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়েছে একাধিক জেলা। কলকাতা শহরেও তার প্রভাব পড়েছে। মোখার আফটার এফেক্ট বলেই মনে করছেন আবহাওয়া বিদরা। সোমবার থেকে রাজ্যে তাপপ্রবাহ শুরু হবে বলে প্রথমে পূর্বাভাস িদয়েছিল হাওয়া অফিস।

কিন্তু গতকাল বিকেলে যেভাবে কলকাতা সহ জেলায় জেলায় ঝড়বৃষ্টি হয়েথে তাতে তাপমাত্রা অনেকটাই কমেছেষ মঙ্গলবারও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং জেলায়। মঙ্গলবারও দিনভর মেঘলা থাকবে আকাশ। তার জন্য সাময়িক ভাবে আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোখা সরে যেতেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকতে শুরু করেছে রাজ্যে। তার জেরেই এই ঝড়-বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

আবহাওয়া

বাতাসে আপেক্ষিত আর্দ্রতা ৯০ শতাংশ থাকবে। সেকারণে দিনের বেলায় অস্বস্তিকর গরম অনুভূত হবে। দুপুর থেকেই আকাশে মেঘ ঘনাতে শুরু করবে। শনিবার পর্যন্ত রাজ্যের সব জেলায় ঝড়বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী শনিবার পর্যন্ত রাজ্যে ঝড়-বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার থেকে রাজ্যে বৃষ্টির দাপট আরও বাড়বে। বিহার থেক ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। তার জানেই প্রচুর জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকছে বাংলায়। তার জেরেই দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘের সঞ্জার হচ্ছে এবং ঝড়-বৃষ্টি হচ্ছে। এদিকে আবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বিপরীত আবহাওয়া দেখা যাবে।

পশ্চিমাঞ্চলের জেলা বাঁকুড়, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। সেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই দিনের বেলায় অস্বস্তিকর গরম থাকবে। আর বিকেলের পর থেকে ঝড়-বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আগামীকালও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার পর্যন্ত পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলাতে তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবার বিকেলের দিকে রাজ্যের সব জেলাতেই ঝড়-বৃষ্টি হবে। তারসঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে।

মঙ্গলবার বিকেল থেকেই আকাশে মেঘার ঘনঘটা দেখা যাবে। দুই ২৪ পগরনা, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। বৃষ্টি বেশি হবে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান জেলাতে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং এবং কালিম্পং জেলায় বৃষ্টি বেশি হবে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর বঙ্গের আট জেলাতেই শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+