Weather news: ফেব্রুয়ারিতেই তাপমাত্রা চড়বে ৩০ ডিগ্রিতে, ফের ঘূর্ণিঝড়ের সঙ্কেত হাওয়া অফিসের

গরমের পারদ চড়বে ফেব্রুয়ারিতেই। পূর্বাভাস দিল হাওয়া অফিস

শীতের আলগা পরশ রয়ে গেলেও সেটা ধীরে ধীরে একেবারেই মিলিয়ে যাবে। ফেব্রুয়ারি মাসেই নাকি তাপমাত্রার পারদ ৩০ ডিগ্রি পার করবে। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিকে আবার বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পরিস্থিতিতি তৈরি হয়েছে। রবিবারের মধ্যেই তাপমাত্রার বড় হেরফের হবে বলে পূর্বাভাস দিল হাওয়া অফিস।

৩০ ডিগ্রি চড়বে

৩০ ডিগ্রি চড়বে

আর বেশি দেরি নেই। গরমের দাপট দেখানো শুরু হয়ে যাবে। ফেব্রুয়ারি মাসেই তাপমাত্রা চড়বে ৩০ ডিগ্রি সেলসিয়াসে এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী মঙ্গলবারের মধ্যে রাতের তাপমাত্রা চার থেকে ৫ ডিগ্রি বেড়ে যাবে। রবিবার থেকেই উর্ধ্বমুখী হবে পারদ। এখনও পর্যন্ত হালকা শীতের পরশ রয়েছে। কিন্তু ১৮ ফেব্রুয়ারির পর থেকে আর তার সেই হিমেল পরশ থাকবে না রাজ্যে এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ১৯ ফেব্রুয়ারির মধ্যে শহরের তাপমাত্রা ৩০ ডিগ্রিতে পৌঁছে যাবে।

নতুন করে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত

নতুন করে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত

ফাগুন শেষ হলেই ফের ঝড়-ঝাপটার দিন এগিয়ে আসবে। এরই মাঝে আবহাওয়া দফতর নতুন করে একটি ঘূর্ণাবর্তের ইঙ্গিত দিয়েছে। বাংলাদেশের কাছে বঙ্গোপসাগরে নাকি একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। সেদিকে নজর রাখছেন আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। সেটি শক্তিবাড়িয়ে ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে বলে মনে করছেন আবহাওয়া বিদরা। সেটা তৈরি হলে কার অভিমুখ বঙ্গের দিকে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা।

হালকা কুয়াশা

হালকা কুয়াশা

কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা কুয়াশা দেখা যাবে সকালের দিকে। তবে আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কারই থাকবে। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়ায় সকালে দিকে হালকা কুয়াশা দেখা যাবে। রবিবার থেকে একেবারেই সীত উধাও হবে কলকাতায়। জেলা গুলিতে বেলার দিকে হালকা শীতের আমেজ থাকবে। তবে সেটাও ১৮ তারিখের পরে উধাও হয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

উত্তরেও চড়ছে পারদ

উত্তরেও চড়ছে পারদ

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। তবে আগামী কয়েকদিন উত্তকরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে কুয়াশা থাকবে। তবে সমতলের জেলা গুলিতে তেমন কুয়াশার দাপট থাকবে না। তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+