Weather news: ২ ডিগ্রি চড়ল পারদ, শহরে জাঁকিয়ে শীত কবে?

Weather news: ২ ডিগ্রি চড়ল পারদ, শহরে জাঁকিয়ে শীত কবে?

তাপমাত্রার পারদ ফের উর্ধ্বমুখী। এক ধাক্কায় ২ ডিগ্রি বাড়ল শহরের তাপমাত্রা। সকাল থেকেই পরিষ্কার আকাশ। রোদ উঠলে বাড়ছে গরম। ফের উধাও শীত। আপাতত আবহাওয়া এমনই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বড়দিন আসতে আর বেশি দেরি নেই। কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে শহরে সেদিকেই তাকিয়ে রয়েছেন শহরবাসী।

ফের চড়ল পারদ

ফের চড়ল পারদ

শহরের তাপমাত্রা ফের বাড়তে শুরু করেছে। রবিবার এক ধাক্কায় ২ ডিগ্রি বাড়ল শহরের তাপমাত্রা। ১৫ থেকে বেড়ে ১৮ ডিগ্রি হয়ে গিয়েছে শহরের তাপমাত্রা। হঠাৎ করে শীত উধাও হওয়াতে মুষরে পড়েছেন শহরবাসী। আর কয়েকদিন মাত্র অপেক্ষা তারপরেই বড়দিন। গরমের মধ্যেই কি আবার বড়দিন কাটাতে হবে। এমনই আশঙ্কায় রয়েছেন তাঁরা। যদিও এখনও পর্যন্ত তেমন কোনও পূর্বাভাস দেয়নি শহরবাসী। তাপমাত্রার পারদ পতন ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে বলে আগে থেকে পূর্বাভাস দিয়েছে শহরবাসী।

মন খারাপ শহরবাসীর

মন খারাপ শহরবাসীর

তাপমাত্রার পারদ পতন ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে তাপমাত্রা চড়তে শুরু করেছে। মাঝ পথে হঠাৎ করে উধাও হয়ে গেল শীত। ১৫ ডিগ্রি থেকে তাপমাত্রা বেড়ে ১৮ ডিগ্রি হয়ে গিয়েছে। সকালে পরিষ্কার আকাশ। রোদ ঝলমলে আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা। বাইরে বেরোলে সোয়েটার খুলে ফেলতে হচ্ছে। ডিসেম্বরের মাঝামাঝির কাছে এসে হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যাওয়ায় মন খারাপ শহরবাসীর।

কেন বাড়ল তাপমাত্রা

কেন বাড়ল তাপমাত্রা

হঠাৎ করে তাপমাত্রার এই উর্ধ্বমুখী হওয়ার নেপথ্যে রয়েছে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ। ঘূর্ণিঝড় মন্দোসের প্রভাব তেমন ভাবে রাজ্যে না পড়লেও বঙ্গোপসাগর থেকে হু হু করে জলীয় বাষ্প ঢুকতে শুরু করে দিয়েছে। তার জেরেই তাপমাত্রার এই বৃদ্ধি বলে মনে করছে হাওয়া অফিস। জলীয় বাস্প ঢুকতে শুরু করাতেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আকাশ আগামী কয়েকদিন আংশিক মেঘলা থাকবে। সেকারণেই রাতের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

কবে থেকে জাঁকিয়ে শীত

কবে থেকে জাঁকিয়ে শীত

হঠাৎ করে তাপমাত্রার বৃদ্ধিতে অনেকেই মনে করছেন শীত আর পড়ল না এবার। কিন্তু তাঁদের আস্বস্ত করেছে হাওয়া অফিস। তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে ঠিকই কিন্তু ১৫ তারিখের পর থেকে তাপমাত্রা ফের কমতে শুরু করবে। অর্থাৎ ফের জাঁকিয়ে শীত পড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ বড়দিনে জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আপাতত কোনও বঙ্গেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+