Weather news: ফেব্রুয়ারিতেই ৩০ ডিগ্রি পার করল পারদ, আরও বাড়বে অস্বস্তি, জেলার আবহাওয়া কেমন থাকবে জেনেনি
উত্তরবঙ্গের জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস
ফেব্রুয়ারিতেই গ্রীষ্মের দহনজ্বালা। তাপমাত্রা ইতিমধ্যেই ৩০ ডিগ্রি পার করে গিয়েছে। তাপমাত্রা বাড়ার সঙ্গে অস্বস্তি আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ থেকে ৫ ডিগ্রি বেড়ে গিয়েছে।

আরও চড়বে পারদ
ফাগুনেই পারদ চড়েছে ৩০ ডিগ্রির উপরে। গত সোমবার থেকে ধাপে ধাপে চড়ছে পারদ। গত সোমবার কলকাতার পারদ চড়েছিল ২৩ ডিগ্রিতে। গতকাল অর্থাৎ মঙ্গলবার তাপমাত্রার পারদ চড়েছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। আগেই যদিও পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই পূর্বাভাস সত্যি করেই চড়ছে তাপমাত্রা। আগামী ৪৮ ঘণ্টা তাপমাত্রার পারদ আরও চড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তার সঙ্গে বাড়বে অস্বস্তিুও।

উত্তরবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস
কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলা গুলিতে গরমের দাপট বাড়তে শুরু করলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনই তেমন গরম পড়বে না। উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস িদয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে শুধু দার্জিলিং ও কালিম্পং এ হালকা বৃষ্টির সম্ভাবনা। রাতের তাপমাত্রা সেভাবে উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের জেলায় কেমন থাকবে তাপমাত্রা

দক্ষিণবঙ্গে পারা উর্ধ্বমুখীই থাকবে। আপাতত বর্ষণের কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। কলকাতার তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। দক্ষিণা বাতাসে ভর করে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তার জেরে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং কলকাতায় সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকলেও পরে আকাশ পরিষ্কার হয়ে যাবে। বাকি জেলায় আকাশ পরিষ্কার আকাশ থাকবে। আপাতত ৪-৫ দিন বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আগামী কয়েক দিন গরম অনুভূত হবে। তবে জেলায় কুয়াশার দাপট বজায় থাকবে।

Click it and Unblock the Notifications