Weather news: ৩৫ ডিগ্রিতে চড়বে পারদ, মার্চ মাসের আগেই আবহাওয়া নিয়ে আশঙ্কার কথা শোনাল হাওয়া অফিস
কলকাতার আবহাওয়ার আপডেট খবর
ফাগুনেই তাপমাত্রা চড়বে ৩৫ ডিগ্রিতে। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। ফেব্রুয়ারি মাস শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরেই মার্চ মাস। দোলের আগেই তাপমাত্রা নাকি ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। এমনই শঙ্কার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না।

তাপমাত্রা চড়বে ৩৫ ডিগ্রিতে
মার্চ মাসেই গ্রীষ্মের দহনে জ্বলবে শহর। এমনই আশঙ্কার কথা শুনিয়েছে হাওয়া অফিস। মার্চ মাসেই তাপমাত্রা ৩৫ থেকে ৪০ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় গ্রীষ্মের দহন মারাত্মক আকার নেবে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে। তবে ফেব্রুয়ারি মাসের যেকটা দিন অবশিষ্ট রয়েছে সেকটা দিনে তেমন তাপমাত্রার হেরফেরের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

কেমন থাকবে কলকাতার তাপমাত্রা
আবহাওয়া দফতরের পূর্বাভাস মতই ফেব্রুয়ারির ১৫ তারিখের পর থেকেই উর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। ফেব্রুয়ারির ২০ তারিখ পেরোতে না পেরোতেই তাপমাত্রা ৩০ ডিগ্রি পার করে গিয়েছে। মাঝে কয়েকদিন মেঘলা আকাশ ছিল শহরে। কিন্তু দিনের তাপমাত্রার সঙ্গে রাতের তাপমাত্রাও বেড়েছে। সকালের দিকে আংশিক মেঘলা আকাশ পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা। দিনে রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকায় গরম অনুভূত হবে। রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৯ থেকে ৯৪ শতাংশ।

উত্তরবঙ্গে কেমন থাকবে তাপমাত্রা
আগামী কয়েকদিন দার্জিলিং- কালিম্পং এ হালকা বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং কালিম্পং ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাতে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আগামী কয়েকদিন স্বাভাবিক বা তার ওপরই থাকবে উত্তরবঙ্গের তাপমাত্রা। আগামী ৫ দিন আবহাওয়ার তেমন কোনও হেরফের হবে না উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত কোনও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

ভিন রাজ্যে কেমন থাকবে আবহাওয়া
জম্মু-কাশ্মীর লাদাখ উত্তরাখন্ড হিমাচল প্রদেশ কাশ্মীর ভ্যালি ছাড়াও পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড়ে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। আঠাশে ফেব্রুয়ারি ও পয়লা মার্চ দুদিন কাশ্মীর ভ্যালি ও হিমাচল প্রদেশে তুষারপাতের পূর্বাভাস। রাজস্থানে আগামী ৩ দিনে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। গুজরাটে ২৪ ঘণ্টা একই থাকবে তাপমাত্রা, তারপর থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। মধ্য ভারতের বিভিন্ন রাজ্যে আগামী তিন দিন একই রকম তাপমাত্রা থাকবে, এরপর তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। উত্তর পশ্চিম ভারতে আগামী তিন দিনে তাপমাত্রা স্বাভাবিকের তিন থেকে ছয় ডিগ্রি উপরে থাকার সম্ভাবনা।












Click it and Unblock the Notifications