Weather News: বিদায়বেলায় হঠাৎ পারদ পতন, ফের কি ফিরছে শীত?

এক ধাক্কায় ২ ডিগ্রি নামল তাপমাত্রা

শীত বিদায়ের পথে। আগেই জানিয়েছিল হাাওয়া অফিস। কিন্তু রবিবার সকালে হঠাৎ করে পারদ পতন অন্য ইঙ্গিত দিতে শুরু করেছে। ফের কী শীত ফিরে আসতে শুরু করেেছ। কারণ রবিবারে এক দাক্কায় ১৯ ডিগ্রি থেকে ১৭ ডিগ্রিতে নেমেছে শহরের তাপমাত্রা। ফলে ফের শীতের আমেজ পিরে এসেছে শহরে। হিমেল হাওয়া গরম পোশাক গায়ে চড়াতে হচ্ছে।

ফের পারদ পতন

ফের পারদ পতন

ফের নামল তাপমাত্রা। কলকাতা শহরে একধাক্কায় ২ ডিগ্রি তাপমাত্রা নেমেছে রবিবার। ১৯ ডিগ্রি থেকে এক ধাক্কায় ১৭ ডিগ্রিকতে নেমে গিয়েছে কলকাতা শহরের তাপমাত্রা। রবিবার সকাল থেকেই হিমেল হাওয়ায় শীতের আমেজ অনুভূত হচ্ছে কলকাতা শহরে। রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়ায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বাড়বে পারদ। রোদ ঝলমলে আকাশ। কুয়াশার চিহ্ন নেই। কাজেই সপ্তাহের ছুটির দিনটা বেশ আরামেই কাটাচ্ছেন শহরবাসী। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।

জেলায় কেমন আবহাওয়া

জেলায় কেমন আবহাওয়া

জেলাতেও তাপমাত্রা কিছুটা নেমেছে। গত কয়েকদিনে ১৯ ডিগ্রির উপরে পৌঁছে গিয়েছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা। কিন্তু রবিবার সকাল থেকে হঠাৎ পারদ পতনে ফের শীতের আমেজ অনুভূত হতে শুরু করেছে। আগামী কয়েকদিন তাপমাত্রার বড় কোনও হেরফেেরর সম্ভানা নেই বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অনেকেই শীত আর ফিরবে না আন্দাজ করে শীতের জামাকাপড় আলমারি বন্দি করতে চলেছিলেন। কিন্তু মাঘেই যে শীত বিদায় নিচ্ছে না সেটা আবারও জানান দিল রবিবারের হঠাৎ পারদ পতন।

ফের ফিরছে শীত

ফের ফিরছে শীত

আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল ফিরতি পথে শীত। আর জাইকিয়ে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই রাজ্যে। কিন্তু আবহাওয়াবিদদের হিসেব নিকেশ একেবারে ওলটপালট করে দিয়ে ফের শীত ফেরার ইঙ্গিত দিয়েছে। বৃহস্পতিবার থেকে ফের পারাপতনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। আর জেলার তাপমাত্রা নামতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াজের কাছাকাছি। কাজেই বিদায়েরক আগে একবার শীতের কামড় পড়বে রাজ্যে। তবে মঙ্গল-বুধবার কিছুটা তাপমাত্রা বাড়বে।

উত্তরবঙ্গে বষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে বষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আগামী ৪৮ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে কুয়াশাও থাকবে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে আবার ঘনীভূত হতে শুরু করেছে নিম্নচাপ। আগামী ২৪ ঘণ্টায় সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে। দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপটি ঘনীভূত হওয়ায় রাজ্যে তেমন কোনও বড় প্রভাব পড়বে না বলেই জানিয়েছে হওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+