Weather news: বিদায়ের আগে ফের শীতের কামড়, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে

ফের শহরে পারাপতন। এক ধাক্কায় ১৩ ডিগ্রিতে নামল কলকাতা শহরের তাপ মাত্রা। কুয়াশা ঢাকা সকাল থাকলেও বেলা বাড়তেই রোদের দেখা মিলেছে।

ফের শহরে পারাপতন। এক ধাক্কায় ১৩ ডিগ্রিতে নামল কলকাতা শহরের তাপ মাত্রা। কুয়াশা ঢাকা সকাল থাকলেও বেলা বাড়তেই রোদের দেখা মিলেছে। এদিকে আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছিল যে ধীরে ধীরে বিদায় নিতে শুরু করবে তাপমাত্রা। তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। কিন্তু হঠাৎ করে তাপমাত্রার এই পতনে তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। মাঘেই শীতের বিদায় কী সম্ভব এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ফের পারদ পতন

ফের পারদ পতন

কথায় বলে মাঘের শীতে বাঘ কাঁপে। সেই কথাই কি সত্যি হচ্ছে। শীতের বিদায়ের কথা শুনিয়েছিল আবহাওয়া অফিস। তাতে তাপমাত্রা বাড়ার কথা। উল্টে তাপমাত্রা আরও নেমে গিয়েছে। শুক্রবার কলকাতা শহরের তাপমাত্রা ১৩ ডিগ্রিতে নেমে গিয়েছে। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম রেকর্ড হয়েছে কলকাতা শহরের তাপমাত্রা। বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয়েছিল পারাপতন। সেটা কমতে কমতে শুক্রবার সকালে দাঁড়িয়েছে ১৩.৩ ডিগ্রিতে। অনেকটাই নেমে গিয়েছে তাপমাত্রা। গতকালই শহরের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কমে গিয়েছিল।

 সত্যি কি বিদায় নিচ্ছে শীত

সত্যি কি বিদায় নিচ্ছে শীত

মাঘ মাস পড়ে গিয়েছে। এরই মধ্যে শীতের বিদায়ের খবর শুনিয়েছে হাওয়া অফিস। সরস্বতী পুজোর পর থেকেই নাকি শীত বিদায় নিতে শুরু করবে রাজ্যে। ২৬ জানুয়ারি সরস্বতী পুজো। তার আগেই রবিবার অর্থাৎ ২২ জানুয়ারি থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা এমনই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। ২৩ থেকে ২৬ জানুয়ারির মধ্যে নাকি শীতের তাপমাত্রা বাড়তে বাড়তে ২০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে

 আবারও পশ্চিমী ঝঞ্ঝা

আবারও পশ্চিমী ঝঞ্ঝা

আবারও চোখ রাঙাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। শুক্রবার থেকেই নাকি উত্তর-পশ্চিম ভারতে ঢুকতে শুরু করবে একটি পশ্চিমী ঝঞ্ঝা। তার জেরে উত্তুরে হাওয়া বাধা প্রাপ্ত হবে। সেই সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি বিপরীত ঘূর্ণাবর্তের জেরেও প্রচুর জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে রাজ্যে। এই দুয়ের জেরে তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আবার পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে উত্তুরে হাওয়ার দাপট বাড়বে। তবে তার প্রভাব বঙ্গে পড়বে কিনা তা নিশ্চিত করেননি আবহাওয়া বিদরা। কারণ শীত বিদায় নিতে চলেছে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে কুয়াশার দাপট

উত্তরবঙ্গে কুয়াশার দাপট

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হঠাৎ করে পারাপতন হলেও সেটা স্থায়ী হবে না। কিন্তু উত্তরবঙ্গের জেলা কাঁপছে ঠান্ডায়। বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায় তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। তার উপরে ঘন কুয়াশার কারণে আরও বেশি করে শীত অনুভূত হতে শুরু করেঠে। কুয়াশার দাপট গত কয়েকদিন ধরেই রয়েছে উত্তর বঙ্গের সব জেলাতেই। তার জেরে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ছে। তবে আগামী রবিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ চড়বে বলেই পূর্বাভাস িদয়েছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+