Weather news: আজও শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, জেনে নিন জেলায় কেমন থাকবে আবহাওয়া
আগামী ২৪ ঘণ্টায় কলকাতা এবং জেলার আবহাওয়ার খবর
গতকাল হালকা বৃষ্টিতে ভিজেছে শহর। রবিবার আবরও বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ আবার বৃষ্টিতে ভিজবে শহর। শুধু কলকাতা নয় একাধিক জেলাতেও ব়ৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে বাড়বে তাপমাত্রাও। ইতিমধ্যেই অবশ্য রাতের তাপমাত্রা বাড়তে শুরু করে দিয়েছে।

আজও বৃষ্টির পূর্বাভাস
ফাগুনের শুরুতেই বর্ষণ। গতকাল দুপুরের দিকে বৃষ্টিতে ভিজেছে শহর। রবিবারেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতা সহ উত্তর ২৪ পরগনা, সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা আরও বাড়বে। অর্থাৎ ধীরে ধীরে শীতের আমেজ একেবারেই চলে যাবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস
বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। ছত্তিশগড় এবং ওড়িশা উপকূলের কাছে একটি একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জেরে আগামী ২ দিন আকাশ মেঘলা থাকবে দক্ষিণবঙ্গেরপ অধিকাংশ জেলাতেই। এবং তার জেরেই
কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় দিনভর আকাশ মেঘলা থাকবে। দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বাড়বে তাপমাত্রা
হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও শীতের আমেজ আর তেমন থাকবে না। ধীরে ধীরে রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল ফেব্রুয়ারি মাসেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে। এমনকী ৩৩ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে। অর্থাৎ আর কয়েকদিন পরেই গ্রীষ্মের দহন জানান দেবে রাজ্যে। লেপ-কম্বল সোয়েটার এবারের মত বাক্সবন্দি করতে হবে সকলকে। কলকাতা সহ জেলায় জেলায় রাতের তাপমাত্রা এখন ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। আর কয়েকদিন পরে সেটা ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও ঠান্ডার দাপট কমতে শুরু করেছে। সেই সঙ্গে কুয়াশার দাপটও কমতে শুরু করে দিয়েছে। ধীরে ধীরে পারদ চড়ছে উতরবঙ্গের জেলা গুলিতেও দার্জিলিং ও কালিম্পংয়ে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
মঙ্গলবার থেেক ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সেখানেও তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications