Weather news: বিকেল থেকেই বদলে যাবে আবহাওয়া, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

গতকাল বৃষ্টি না হলেও ঠান্ডা হাওয়ায় মনোরম হয়ে গিয়েছিল শহরের আবহাওয়া। একাধিক জেলায় ঝড় বৃষ্টি হয়েছে। রবিবারেও রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ জেলায় জেলায় বিকেল থেকেই আবহাওয়া বদলে যাবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

একাধিক জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে সকাল থেকে রোদ ঝলমলে আবহাওয়া। বাতালে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় সকালের দিকে অস্বস্তিকর গরম থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসেরর কাছাকাছি ঘোরাফেরা করবে।

আবহাওয়া

গত কয়েকদিন ধরেই রাজ্যে ঝড়-বৃষ্টি হতে শুরু করেছে। তার জেরে তাপমাত্রা অনেকটাই নেমেছে। গত বৃহস্পতিবার থেকেই কলকাতার আবহাওয়া বদলাতে শুরু করেছে। টানা দহনজ্বালা থেকে মুক্তি মিলেছিলেন। শনিবার দুপুর থেকে জেলায় জেলায় ঝড়-বৃষ্টির দাপট দেখা গিয়েছে।

আবহাওয়া

শুক্রবারের ঝড়বৃষ্টিতে রাজ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সেই বৃষ্টির রেশ শনিবারেও ছিল রাজ্যে। সকালের দিকে হালকা গরম থাকলেও বিকেল থেকে আবহাওয়া বদলাতে শুরু করেছিল। ঝড়বৃষ্টি শুরু হয় জেলায় জেলায়। কলকাতাতে তেমন বৃষ্টি না হলেও ঝোড়ো হাওয়ার দাপটে অনেকটাই নেমে গিয়েছে তাপমাত্রা।

পর পর তিনদিন টানা ছুটি। শনি-রবির পর সোমবারেও ছুটি রয়েছে রাজ্যে। মে দিবসের ছুটির কারণে অনেকটাই টানা ছুটি পেয়েছেন রাজ্যবাসী। তাই ছুটির দিনে আবহাওয়া মনোরম হলে তো কথাই নেই। রবিবারের পর সোমবারেও রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

রবিবার সকালের দিকে কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বিকেল থেকে মেঘের ঘনঘটা দেখা যাবে আকাশে। একাধিক জেলাতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস িদয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাবাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

এছাড়াও আজ অর্থাৎ রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া,পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ নদিয়া জেলায়। বুধবার পর্যন্ত এমনই ঝড়-বৃষ্টি চলবে রাজ্যে। বৃহস্পতিবার থেকে কমতে শুরু করবে বৃষ্টি। আগামী চারদিন রাজ্যের আবহাওয়ায় তেমন কোনও হেরফের হবে না।

দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাসি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দার্জিলিং জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়বে এবং বৃষ্টির দাপট কমবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গরম বাড়লেও আগের মত তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে না। সহ্যের মধ্যেই থাকবে তাপমাত্রার বৃদ্ধি। এপ্রিল মাস জুড়ে রেকর্ড গরম পড়েছে রাজ্যে। এবং সেটা দীর্ঘস্থায়ীও হয়েছে। তারপরেই স্বস্তির বৃষ্টি নেমেছে বঙ্গে। বৈশাখের গরপম বাড়লেও আপাতত তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+