Weather news: বৈশাখের আগে ফের ঝড়-বৃষ্টিতে ভিজবে শহর থেকে জেলা
কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী বুধবার পর্যন্ত ঝড়-বৃষ্টি চলবে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন কলকাতায় তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৈশাখের দহন শুরু হওয়ার আগে কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিকে বৃষ্টির কারণে একটু মনোরম আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বুধবার পর্যন্ত চলবে ঝড়বৃষ্টি
এখনই বৃষ্টি থেকে মুক্তি মিলছে না। আগামী বুধবার পর্যন্ত রাজ্যজুড়ে চলবে ঝড়-বৃষ্টি। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার থেকে ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত মেঘমুক্ত আকাশ থাকলেও রবিবার থেকে ফের রাজ্যের আকাশে মেঘের আনাগোনা দেখা যাবে। দুই বঙ্গেই চলবে ঝড়বৃষ্টি এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার তাপমাত্রা আপাতত বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া
উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আজ মালদা এবং দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। আগামী কাল থেকে এই দিন জেলাতে পরিষ্কার আবহাওয়া। দু'দিন সামান্য বাড়বে তাপমাত্রা। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তর বঙ্গের সবজেলাতেই। বৃষ্টির মাঝে তাপমাত্রা বাড়ায় আবহাওয়া ভ্যাপসা গরম থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া
শুক্র ও শনিবার দুদিন বৃষ্টির সম্ভাবনা কমবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যাবে জেলায় জেলায়। দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রবিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হবে। বুধ- বৃহস্পতিবার পর্যন্ত স্পেল চলতে পারে। সোম ও মঙ্গলবার বৃষ্টি বেশি হবার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।আগামী কয়েকদিন কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার থেকে ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৬ থেকে ৯১ শতাংশ থাকবে

কেন ঝড়-বৃষ্টি
ঘূর্ণাবর্তের কারণেই এই চৈত্রের ঝড়বৃষ্টি বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে রাজস্থান ও সংলগ্ন এলাকায়। একটি অক্ষরেখা রয়েছে রায়লসীমা থেকে ঝাড়খন্ড পর্যন্ত। তার জেরেই এই ঝড়বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর-পশ্চিম ভারতে বজ্রবিদ্যুৎসহ ও বৃষ্টি হবে। হালকা মাঝারি ও বৃষ্টি হতে পারে জম্মু ডিভিশন হিমাচল প্রদেশ উত্তরাখন্ড রাজস্থান পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি সহ উত্তরপ্রদেশের একাংশে। কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে। হিমাচল প্রদেশ উত্তরাখন্ডে শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি। শুক্রবার অতিবৃষ্টির সম্ভাবনা হিমাচল প্রদেশ উত্তরাখন্ড ও পাঞ্জাবে।












Click it and Unblock the Notifications