Weather news: তপ্ত বঙ্গে স্বস্তির সুখবর, শনিবার থেকেই বদলে যাবে আবহাওয়া
তাপপ্রবাহের জেরবার রাজ্যবাসী। শনিবার থেকে আবহাওয়া বদলের বড় খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কিছুটা হলেও মিলবে স্বস্তিু। এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

আসছে স্বস্তির বৃষ্টি
তাপপ্রবাহের দহনের মাঝেই অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার থেকেই গোটা রাজ্যে আবহাওয়া বদলের ইঙ্গিত দেওয়া হয়েছিল। শনিবার থেকে কিছুটা স্বস্তি মিলবে বঙ্গবাসীর। দক্ষিণবঙ্গের ৮ জেলায় বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কোন কোন জেলায় বৃষ্টি
ঈদের দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা। হালকা বৃষ্টির সম্ভাবনা নদীয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। বাকি জেলাতে মেঘলা আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। শুক্রবারেই আবহাওয়ার বদল হতে পারে উপকূলের জেলাগুলিতে। আংশিক মেঘলা আকাশ , ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে।।

তাপপ্রবাহের সতর্কতা
তবে বুধবারেও সিভিয়ার হিট ওয়েভের সতর্কতা জারি করা হয়েছে। বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রামে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার সব জেলাতেই দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। শুক্রবার অর্থাৎ ২১ এপ্রিল বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদে তাপপ্রবাহের সতর্কতা থাকবে। বাকি জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমবে।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া
উত্তর বঙ্গের তিন জেলায় আগামী ৩ দিন তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। মালদহ, দুই িদনাজপুরে জারি থাকবে তাপপ্রবাহ। তবে পাহাড়ি এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর দার্জিলিং ও কালিম্পং জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবারেও বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি সম্ভাবনা দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে।

কলকাতার তাপমাত্রা কেমন থাকবে
কলকাতায় গরম থেকে রেহাই নেই। বুধবার তাপমাত্রা আজ কিছুটা কম থাকলেও আগামীকাল সামান্য বাড়তে পারে তাপমাত্রা। জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি ও থাকবে। তবে আপাতত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে ছিঁটেফোঁটা বৃষ্টি হতে পারে। বুধবার কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৪ থেকে ৮৯ শতাংশ।












Click it and Unblock the Notifications