Weather news: প্রহর গুণছেন রাজ্যবাসী, স্বস্তির বৃষ্টি কি আসবে বঙ্গে?
সকাল থেকে মেঘলা আকাশ। রোদ উঠলেও বৃষ্টির আশায় বুক বেঁধেছে রাজ্যবাসী। শুক্রবার থেকেই আবহাওয়া ধীরে ধীরে বদলে যাবে বলে পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তাই আজ থেকেই স্বস্তির আশায় প্রহর গুণতে শুরু করেছেন সকলে।

সকাল থেকে মেঘলা আকাশ
শুক্রবার থেকেই আবহাওয়া বদলের ইঙ্গিত দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই মতই শুক্রবার থেকেই আবহাওয়া বদলের ইঙ্গিত মিলেছে। সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা দেখা গিয়েছে। কিন্ত একটু বেলা হতেই ফের দেখা গিয়েছে রোদ। গরম বাড়তে শুরু করেছে পাল্লা দিয়ে। তবে সকালে মেঘের আনাগোনায় আসায় বুক বাঁধতে শুরু করে দিয়েছেন রাজ্যবাসী। তাহলে সত্যিই কি অবশেষে বৃষ্টির দেখা মিলবে শনিবার থেকে।

শুক্রবারেও বজায় থাকবে গরম
শনিবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিলেও শুক্রবার কিন্তু দহন জালা বজায় থাকবে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবারও কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিই থাকবে। বহস্পতিবার কলকাতার তাপমাত্রা ৩৯ ডিগ্রি ছিল। সেটা শুক্রবার ৪০ ডিগ্রির কাছাকাছি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি থাকবে তাপমাত্রা। তারসঙ্গে গরম হাওয়া বইবে রাজ্যে। বাতাসে আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকবে।

শনিবার থেকেই আবহাওয়া বদল
আলিপুর আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস িদয়েছে শনিবার থেকেই নাকি তাপমাত্রায় বদল আসবে। হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার থেকে কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। অর্থাৎ রবিবার থেকে তাপমাত্রা অনেকটাই কমে যাবে রাজ্যে।

কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস
শুধু কলকাতা নয় রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই তালিকায় রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম। বৃষ্টির জেরে কিছুটা স্বস্তি ফিরবে রাজ্যে। শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে আজও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়া মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications