Weather news: শীত বিদায়ের আগে বৃষ্টির ভ্রুকুটি, রাজ্যের ১৩ জেলায় বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
উত্তর এবং দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় বষ্টির ভ্রুকুটি
বিদায়ের পথে শীত। তবে এখনও ভোরে আর রাতে হালকা চাদর গায়ে দিতে হচ্ছে। গরম আসব আসব করলেও এখনও এসে পড়েনি। অন্তত ফেব্রুয়ারির ১৫ তারিখের আগে ঘর্মাক্ত গরমের কোনও সম্ভাবনা নেই। আপাতত বসন্তের আবহাওয়াই থাকবে রাজ্যে। তবে আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যের ১৩ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

বৃষ্টির পূর্বাভাস
বিদায়ের পথে শীত। কিন্তু যাবার বেলায় বর্ষণে ভিজিয়ে দিয়ে যাবে রাজ্য। আলিপুর আবহাওয়া দফতর রাজ্যের ১৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দুই বঙ্গের মোট ১৩টি জেলায় আগামী ৪৮ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেছে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ জেলাতেও হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

শীত বিদায়ের পথে
বিদায় নিতে শুরু করেছে শীত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে ১৫ ফেব্রুয়ারির পর থেকেই শীত বিদায় নিতে শুরু করবে। তাপমাত্রা কমতে শুরু করে দিয়েছে। শুক্রবার সকাল থেকেই হালকা শীতের আমেজ রয়েছে। তবে তাপমাত্রা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উর্ধ্বমুখী হচ্ছে তাতে কোনও সন্দেহ নেই। তবে ভোরের দিকে এবং রাতের দিকে হালকা শীতের আমেজ এখনও বজায় রয়েছে। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রার এই উত্থান-পতন চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। ১৫ ফেব্রুয়ারির পর থেকে পাকাপাকি ভাবে শীত বিদায় নেবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া
কলকাতায় তাপমাত্রার পারদ বাড়তে শুরু করেছে বেশ কয়েকদিন আগে থেকেই। মাঝে হঠাৎ করে পারদ পতন হয়েছিল। তা বেশিদিন স্থায়ী হয়ন। উর্ধ্বমুখী হতে শুরু করে তাপমাত্রা। কয়েকদিন কলকাতার আকাশে ভাল কুয়াশা দেখা দিয়েছিল। পরে কলকাতার তাপমাত্রা বাড়তে শুরু করে। দিনের বেলায় ২০ ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে শহরের তাপমাত্রা। রোদের তেজ গায়ে লাগতে শুরু করেছে। ভ্যালেন্টাইস ডে তে গরম থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

কুয়াশার পূর্বাভাস
শীত বিদায়ের সঙ্গেই আবার রাজ্যের একাধিক জেলায় কুয়াশার দাপট দেখা দিয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট দেখা গিয়েছে। আবহাওয়া দফচতর পূর্বাভাস দিয়েছে যে আগামী ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গের পার্বত্য জেলা এবং দক্ষিণ বঙ্গের কয়েকটি জেলায় কুয়াশার দাপট জারি থাকবে। তবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আকাশ পরিস্কার থাকবে। রৌদ্রজ্বল আবহাওয়া দেখা যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications