Weather news: সকাল থেকে মেঘলা আকাশ-ভ্যাপসা গরম, কয়েক ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়
ঝড়-বৃষ্টি হলেও কমছে না গরম। শুক্রবার সকাল থেকে ভ্যাপসা গরম। মেঘলা আকাশ। শুক্রবার বিকেল থেকে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফত। অর্থাৎ কয়েক ঘণ্টা পরেই ফের বদলে যাবে আবহাওয়া। আবার অস্বস্তিুকর গরম থেকে সাময়িক মুক্তিপাবেন রাজ্যবাসী।
কলকাতা সহ রাজ্যের বেশ কিছু জেলায় বিকেল থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে জানানো হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত কয়েক দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে ঝড়-বৃষ্টি হচ্ছে।

আগামীকাল অর্থাৎ শনিবার থেকে ঝড়-বৃষ্টির দাপট সামান্য কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে আপাতত গোটা সপ্তাহ জুড়েই জেলায় জেলায় ঝড় বৃষ্টি চলবে। ২০ মে অর্থাৎ শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বিকেলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় দুপুর থেকেই বদলে যাবে আবহাওয়া। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝড়। এদিকে আবার পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় ঝড়ের দাপট বেশি থাকবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝড়।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার,কোচবিহার, জলপাইগুড়ি, দুই দিনাজপুর জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ গোটা রাজ্যেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এবছর দেরিতে বর্ষা আসবে বলে জানিয়েছে মৌসম ভবন। ঘূর্ণিঝড় মোখার কারণেই দেরিতে বর্ষা ঢুকবে। স্বাভাবিক ভাবে ৪ জুন রাজ্যে বর্ষা আসার কথা। কিন্তু এবার সেই সম্ভাবনা খুব একটা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে উত্তর ভারতের রাজ্যগুলিতে নতুন করে তাপ প্রবাহ শুরু হয়ে গিয়েছে। রাজধানী দিল্লি থেকে শুরু করে রাজস্থান, মধ্য ভারতের রাজ্যগুলিতে চলছে তাপ প্রবাহ।












Click it and Unblock the Notifications