Weather news: গরমের দাপট কমল অনেকটাই, শনিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি
এক ধাক্কায় অনেকটাই নেমে গিয়েছে তাপমাত্রার পারদ। গতকালের ঝড়-বৃষ্টির দাপটের রেশ রয়ে গিয়েছে শহর থেকে জেলায়। শুক্রবারেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে শনিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি। রবিবার পর্যন্ত চলবে। এমনই জানিয়েছে আবহাওয়া দফতর।
গতকাল দুপুর থেকেই মেঘের আনাগোনা দেখা গিয়েছিল আকাশে। বিকেল থেকেই শুরু হয় ঝড় তার পরেই বৃষ্টি। অনেকদিন পর মুষলধারার বৃষ্টিতে ভিজেছে শহর থেকে জেলা। গতকালের ঝড়-বৃষ্টিতে রাজ্যে ১৪ জন মারা গিয়েছে বাজ পড়ে। শুক্রবারেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে তেমন তীব্র হবে না সেটা।

আলিপুর আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল যে ঝড়বৃষ্টি শুরু হয়ে যাবে বৃহস্পতিবার থেকে। বৃহস্পতিবার থেকে তেমন ভাবে ঝড় বৃষ্টি দেখা যায়নি। কোনও কোনও জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছিল। কিন্তু তেমন কোনও বৃষ্টি দেখা যায়নি। বৃহস্পতিবার দুপুর থেকেই আকাশে মেঘের ঘনঘটা দেখা গিয়েছিল।

বিকেল থেকে সন্ধে পর্যন্ত মুষল ধারার বৃষ্টিতে এক ধাক্কায় অনেকটাই কমেছে গরমের দাপট। গতকাল রাতে রীতিমত চাদরক মুড়ি দিয়ে ঘুমোতে হয়েছে। শুক্রবার সকাল থেকে রোদ উঠলেও তেমন গরমের দাপট নেই।
শুক্রবার যদিও তেমন ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। তবে শনিবার থেকে বাড়বে বৃষ্টির দাপট।
তারজেরে গরমের দাপট অনেকটাই কমবে। অর্থাৎ সপ্তাহান্তে মনোরম আবহাওয়া থাকবে রাজ্যে। সোমবার মে দিবস। টানা ছুটি রয়েছে। কাজেই এই মনোরম আবহাওয়ায় কাছে পিঠে কোথাও বেড়িয়ে আসতে পারেন। এদিকে উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূ্র্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার থেকে উত্তরবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির দাপট বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। সোমবারেও উত্তরবঙ্গের ৫ জেলায় ঝড়ের দাপট থাকবে।
শুক্রবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর দুই ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বইবে ঝোড়ো হাওয়া। ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার দাপট দেখা যাবে। তবে ঝড়বৃষ্টি হলেও দিনের বেলায় অস্বস্তি বজায় থাকবে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি অনুভূত হবে।












Click it and Unblock the Notifications