Weather News: তাপপ্রবাহের সতর্কতার মাঝেই বৃষ্টির পূর্বাভাস, কী জানাল হাওয়া অফিস

Weather Update Today: সকাল থেকেই চড়া রোদ, হাঁসফাঁস করা গরম। জেরবার দশা শহরবাসীর। একাধিক জেলায় জুনের প্রথমেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। তারই মাঝে আবার বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েেছ হাওয়া অফিস।

জুনের শুরুতে শুধু দক্ষিণবঙ্গে নয় তাপমাত্রা চড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। উত্তরবঙ্গের নীচের দিকে জেলা গুলিতে তাপপ্রবাহের মত পরিস্থিতি তৈরি হবে বলে পূর্বাভাস িদয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিনে ২ থেকে ৩ ডিগ্রি করে চড়বে তাপমাত্রা।

আবহাওয়া

জুনের প্রথম থেকেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

তাপপ্রবাহের সতর্কতা

শনিবার অর্থাৎ ৩ জুন তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায়। সকাল থেকেই চড়া রোদে জেরবার দশা রাজ্যবাসীর। কলকাতা শহরেও তাপমাত্রা উর্ধ্বমুখী। ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েেছ পশ্চিমাঞ্চলের জেলা গুলিতে। কলকাতা শহরের তাপমাত্রাও ৪০ ডিগ্রিতে পৌঁছে যাবে বলে পূর্বভাস দেওয়া হয়েছে।

আবার তাপপ্রবাহের মাঝেই বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বুধবার এবং বহস্পতিবার বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

আবার উত্তরবঙ্গেও তাপমাত্রা চড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। ২ থেকে তিন ডিগ্রি চড়বে তাপমাত্রা বলে জানিয়েছে হাওয়া অফিস। মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস।

কলকাতাতেও তাপমাত্রা বাড়বে আগামী কয়েক দিনে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত। তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও গরম অস্বস্তি করা হওয়া থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে৷ আংশিক মেঘলা আকাশ ৷ তবে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই।

কলকাতাতেও তাপমাত্রা বাড়বে আগামী কয়েকদিন। ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত চড়বে তাপমাত্রা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির কোন ও সম্ভাবনা নেই। তবে আংশিক মেঘলা আকাশ থাকবে ৷ তবে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+