Weather News: আজও কলকাতা সহ জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
সকাল থেকেই আকাশের মুখ ভার। আজও রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গতকাল থেকেই স্বস্তির বৃষ্টিতে ভিজেছে শহর থেকে কলকাতা। ঝড়ের তাণ্ডবে একাধিক জেলায় গাছ উপরে পড়েছে।
আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঝড় এবং বজ্রপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে।

গতকাল থেকেই স্বস্তি ফিরেছে বঙ্গে। অসহনীয় গরম থেকে মিলেছে মুক্তি। আগেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই মত দুপুর থেকেই জেলায় জেলায় ঝড়বৃষ্টি শুরু হয়ে যায়। বিকেল থেকে আকাশ কালো করে ঝড় বৃষ্টি শুরু হয় কলকাতায়। ঝড়ের দাপট বেশি থাকলেও তেমন বৃষ্টি কলকাতায় হয়নি। তবে এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েেছ।

একাধিক জেলায় ঝড়ের তাণ্ডব চলেছে। বর্ধমান শহর লন্ডভন্ড হয়ে গিয়েছে ঝড়ের দাপটে। পলতা স্টেশনের মধ্যে গাছ উপড়ে পড়েছে। পুরুলিয়া, বাঁকুড়া শহরেও তাণ্ডব চালিয়েছে ঝড়। তার সঙ্গে তুমুল বৃষ্টি হয়েছে। আগেই আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝড়।
বুধবার সকাল থেক আকাশের মুখ ভার। তবে আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার জেরে তাপমাত্রা অনেকটাই নেমেছে। তবে আজও কলকাতা শহররে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
সন্ধের পর থেকেই কলকাতায় ঝমঝমিয়ে বৃষ্টি নামবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়-বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের একাধিক জেলায় গতকাল ঝড়-বৃষ্টি হয়েছে। দুই দিনাজপুর, আলিপুরদুয়ার, মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কোনও কোনও জেলায় শিলাবৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications