Weather news: মিলবে স্বস্তির বৃষ্টি, বৃহস্পতিবার থেকে আবহাওয়া বদলের বড় খবর শোনাল হাওয়া অফিস

মার্চ মাসেই লু বইবে এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস

দোলে এমন গলদঘর্ম হয়ে হোলি খেলা খুব কমই কেটেছে। একদিকে রোদের তীব্র তেজ তার উপরে গরম। হাসফাঁস করতে করতেই এক প্রকার রঙের উৎসব কাটাতে হয়েছে। কিন্তু বৃহস্পতিবার থেকে একেবারেই বদলে যাচ্ছে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। অর্থাৎ বৃহস্পতিবার থেকে হালকা একটা ঠাণ্ডার পরশ পাবেন রাজ্যবাসী।

বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টির পূর্বাভাস

দোল মোটের উপরে গরমের উপর দিয়েই কেটে গিয়েছিল। এবারে ফেব্রুয়ারি মাস থেকে গরমের দাপট বাড়তে শুরু করেছিল। মার্চ মাসের প্রথম থেকেই একেবারে গলদঘর্ম দশা। গোটা রঙের উৎসব গলদঘর্ম হয়েই কাটাতে হয়েছে রাজ্যবাসীকে। কিন্তু বৃহস্পতিবার েথকে একেবারেই বদলে যেতে চলেছে আবহাওয়া। আগামী বৃহস্পতিবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তার জেরে সাময়িক হলেও কিছুটা তাপমাত্রা কমবে। কিছুটা গরম কমতে চলেছে।

 কোন কোন জেলায় বৃষ্টি

কোন কোন জেলায় বৃষ্টি

বৃহস্পতিবার থেকে জেলা জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ৯ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার থেকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার ১০ মার্চ অর্থাৎ শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার বৃষ্টি হবে বীরভূমে। তারজেরে কিছুটা হলেও ফাগুনের প্যাচপ্যাচে গরম থেকে কিছুটা হলেও রেহাই পাবে রাজ্যবাসী। কাজেই কিছুটা হলেও গরমের দাপট থেকে রেহাই পাবেন রাজ্যবাসী।

মার্চেই বইবে লু

মার্চেই বইবে লু

বৃষ্টির খবর দেওয়ার পাশাপাশি আরও একটি দুঃসংবাদ শুনিয়েছে হাওয়া অফিস। মার্চ মাসেই চড়তে তাপমাত্রা। এতটাই তাপমাত্রা বাড়বে যে লু- বওয়ার পরিস্থিতি তৈরি হবে রাজ্যে। অর্থাৎ ৪০ ডিগ্রি পেরিয়ে যাবে তাপমাত্রার পারদ। এমনই আশঙ্কার কথা শুনিয়েছে হাওয়া অফিস। উষ্ণতম ফেব্রুয়ারি হওয়ার পর এবার উষ্ণতম মার্চ মাস হতে চলেছে রাজ্যে। ১০ মার্চ পর্যন্ত রাজ্যে বৃষ্টির পূর্বাভাস যেমন রয়েছে তেমনই ১১ মার্চ থেকে তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে রাজ্যে। ইতিমধ্যেই পশ্চিম ভারতের একাধিক রাজ্যে লু বওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতাতেও তাপমাত্রার পারদ চড়বে হু হু করে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

 উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রার পারদ চড়লেও পাহাড়ের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং এবং কালিম্পং জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের অন্যান্য জেলার তাপমাত্রা বাড়তে শুরু করেছে। যদিও উত্তরবঙ্গের আবহাওয়া দক্ষিণবঙ্গের তুলনায় ভাল। শীত যাওয়ার মুখেও শীতের ছোঁয়া দিয়ে গিয়েছে পাহাড়ের জেলাগুলিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+