Weather news:সকাল থেকে ভ্যাপসা গরম, বিকেলেই বদলে যাবে আবহাওয়া পূর্বাভাস হাওয়া অফিসের
সকাল থেকে ভ্যাপসা গরম, চড়া রোদে ফের জেরবার দশা রাজ্যবাসীর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চড়েছে তাপমাত্রার পারদ। তবে এই পরিস্থিতি বেশিক্ষণ স্থায়ী হবে না। বিকেল থেকই আবহাওয়া বদলে যাবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বিকেল থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজবে শহর। সেই সঙ্গে কলকাতাতেও ঝড়বৃষ্টি হবে বলে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে বৃষ্টি আরও বাড়বে। শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

মোখার জেরে ঝড়-বৃষ্টি শুরু হয়েছিল রাজ্যে। গত সোমবার থেকেই ঝড়-বৃষ্টি চলেছে দফায় দফায়। ঝড়ের তাণ্ডবে কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় বিপুল ক্ষতি হয়েছে। ৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বিহার থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে রাজ্যে। তার জেরেই এই ঝড়বৃষ্টি। আগামীকাল থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে। গতকাল কলকাতায় ঝড়-বৃষ্টি না হলেও বুধবার বিকেল থেকেই ঝড়-বৃষ্টি শুরু হয়ে যাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েেছ। তার জেরে ভ্যাপসা গরমের দাপট অনেকটাই কমবে।
এদিকে আবার দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জেরে শনিবার থেকে বিক্ষিপ্ত বর্ষণ চলবে রাজ্যে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েেছ। আগে থেকেই বজ্রপাতের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে পশ্চিমেব জেলা গুলিতে তাপমাত্রার পারচ চড়বে। বিকেলের দিক থেকে স্বস্তি মিলবে। ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বইবে ঝোড়ো হাওয়া।

বৃহস্পতিবার আবার শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শুক্র এবং শনিবারে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলােতই ঝড়বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications