Weather news: আজও কি স্বস্তির বৃষ্টিতে ভিজবে শহর? কী খবর শোনাল হাওয়া অফিস জেনে নিন

গতকাল স্বস্তির বৃষ্টিেত ভিজেছে শহর। তার জেরে রাতের গ্যাপসা গরম কিছুটা কমেছিল। কিন্তু সকাল থেকে ফের গরমে জেরবার দশা। তবে বুধবারেও বিকেেলর পর থেকে হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তাতে সাময়িক স্বস্তি মিললেও আপাতত ভ্যাপসা গরম থেকে মুক্তি নেই। জানিয়েেছ হাওয়া অফিস।

আজও স্বস্তির বৃষ্টির পূর্বাভাস

আজও স্বস্তির বৃষ্টির পূর্বাভাস

হঠাৎ করেই তাপমাত্রা অনেকটা বেড়ে গিয়েছে শহরে। তার জেরে ভ্যাপসা গরমে জেরবার অবস্থা। চৈত্রমাসেই যদি এই দশা হয় তাহলে বৈশাখে কী হবে এই নিয়ে যেন প্রমাদ গুণছেন সকলে। তবে গতকাল রাতে হঠাৎ বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছে। তার জেরে তাপমাত্রা কিছুটা কমেছিল রাতে। তবে সকাল হতেই সেই ভ্যাপসা গরম। কিন্তু বুধবারেও বিকেলে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি ফিরবে।

দক্ষিণবঙ্গে বাড়বে গরম

দক্ষিণবঙ্গে বাড়বে গরম

মঙ্গলবারের পরে বুধবারেও হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তার জেরে কলকাতায় সাময়িক স্বস্তি মিললেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন স্বস্তির খবর নেই। আগামী চার পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা আরও বাড়বে। আগামী কয়েকদিনে তাপমাত্রা চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। তবে আপাতত কোথাও তাপপ্রবাহের সম্ভাবনাও নেই। পশ্চিমের জেলাগুলিতে গরম বেশি অনুভূত হবে।

 উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পার্বত্য এলাকার জেলায় বৃষ্টি চলবে আগামী ২ দিন। দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা বেশি। মালদা ও দুই দিনাজপুরে মূলত পরিষ্কার আকাশ। আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গেও। শুক্রবার থেকে শুষ্ক আবহাওয়া থাকবে।

 নতুন পশ্চিমীঝঞ্ঝা

নতুন পশ্চিমীঝঞ্ঝা

পর পর ২ দি পশ্চিমীঝঞ্ঝা কাটিয়ে উঠতে না উঠতেই আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার পরিস্থিতি তৈরি হয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে শনিবার। উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে ঝাড়খন্ড থেকে তামিলনাড়ু পর্যন্ত। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপূর্ব বাংলাদেশ ও দক্ষিণ অসমে। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি আগামী ২৪ ঘন্টা হবে। এদিকে সিকিমে ভয়াবহ তুষারপাত চলছে।

 ভিনরাজ্যে কেমন থাকবে আবহাওয়া

ভিনরাজ্যে কেমন থাকবে আবহাওয়া

অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কর্ণাটক তামিলনাড়ু এবং কেরালা সংলগ্ন এলাকায়। পশ্চিম ভারতের রাজ্য এবং মধ্য ভারতের রাজ্য বিশেষ করে বিদর্ভ ছত্রিশগড় মারাঠাওয়াড়া মধ্য মহারাষ্ট্র এই রাজ্যগুলিতে আগামী পাঁচ দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি তবে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে। আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা উত্তরাখন্ড ও হিমাচল প্রদেশ সহ উত্তর পশ্চিমের ভারতের রাজ্যগুলিতে। উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকার কিছু অংশে আরো ৪৮ ঘন্টা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+