কড়া শীত কবে ফিরবে, কী বলছে হাওয়া অফিস
আপাতত কড়া ঠাণ্ডার কোনও সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার তাপমাত্রা নামতে পারে ১৮ ডিগ্রিতে। জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত মন থেকে সরিয়ে রাখাই ভাল বলে মনে করেছেন আবহবিদরা।
আপাতত কড়া ঠাণ্ডার কোনও সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার তাপমাত্রা নামতে পারে ১৮ ডিগ্রিতে। জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত মন থেকে সরিয়ে রাখাই ভাল বলে মনে করেছেন আবহবিদরা।

তাপমাত্রা ১৪ ডিগ্রিতে নেমে গেলেও ভিলেন হিসেবে দেখা দেয় বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ। এবং পরবর্তী সময়ে পশ্চিমী ঝঞ্ঝা। নিম্নচাপ কেটে গেলেও, ফের হাজির হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। ফলে উত্তর ভারতেই দুর্বল উত্তরে হাওয়া। ঝঞ্ঝার জেরে কাশ্মীর ও হিমাচল প্রদেশে প্রবল তুষারপাত হয়েছে। একইসঙ্গে ঝঞ্ঝার প্রভাবে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও তা হয়নি। পশ্চিম দিকের হিমেল হাওয়া আসছে না পূর্ব দিকে। ফলে কমছে না তপমাত্রাও।
আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ছিল ২০ ডিগ্রির আশপাশে। বৃহস্পতিবার নাগাদ তা নামতে পারে ১৮ ডিগ্রিতে। সপ্তাহের শেষের দিকে তা পৌঁছতে পারে ১৬ থেকে ১৭ ডিগ্রিতে। তবে দিন কয়েকের মধ্যে ঠাণ্ডা ১৪ ডিগ্রিতে ফিরে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই।
একইসঙ্গে ফের যে নিম্নচাপ হাজির হবে না তাও হলফ করে বলা যাচ্ছে না। ফলে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত মন থেকে সরিয়ে রাখাই ভাল বলে মনে করেছেন আবহবিদরা।












Click it and Unblock the Notifications