Weather news: আংশিক মেঘলা আকাশ, হালকা বৃষ্টির পূর্বাভাস রবিবারেও
সকাল থেকে হালকা রোদের দেখা মিলেছে কলকাতার আকাশে। গতকাল থেকেই আকাশে মেঘ কাটতে শুরু করেছিল। তবে বেলা বাড়লে ফের আংশিক মেঘলা আকাশের দেখা মিলবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বৃষ্টি এখনই থামছে না। রবিবারেও হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এবার তাপমাত্রা ক্রমশ বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

রবিতেও বৃষ্টির পূর্বাভাস
এখনই বৃষ্টি থামছে না। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও গতকাল বিকেল থেকেই কলকাতার আকাশের মেঘ সরতে শুরু করে দিয়েছে। রবিবার সকাল থেকেই কলকাতার আকাশে রোদের দেখা মিলেছে। তবে বেলা বাড়লে ফের মেঘের দেখা মিলবে। বিকেলের পর থেকে হালকা বৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার থেকে তেমন কোনও বৃষ্টি হবে না। এবার ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

কোন কোন জেলায় বৃষ্টি
কলকাতায় তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলাতে রবিবার বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হবে এবং তাপমাত্রা বাড়তে থাকবে। গত কয়েকদিনে বর্ষণের জেরে কিছুটা হলেও তাপমাত্রা অনেকটা নেমেছিল। বেশ আরামদায়ক আবহাওয়া তৈরি হয়েছিল।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া
উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। আবার শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। গতকাল উত্তরবঙ্গের পাহাড়ি জেলায় তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছিল। এপ্রিল মাসের প্রথম দিনেও তুষারপাত হয়েছে দার্জিলিংয়ের সান্দাকফুতে। এপ্রিল মাসেও তুষারপাতে বেশ আনন্দে কেটেছে পর্যটকদের। অন্যদিকে উত্তর সিকিমেও চলছে তুষারপাত। অনেক পর্যটক সেখানে আটকে রয়েছেন বলে জানা গিয়েছে।

এপ্রিলের মাঝামাঝি থেকেই বদলে যাবে আবহাওয়া
এদিকে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে এপ্রিল মাসের মাঝামাঝি থেকেই কিন্তু জানান দিতে শুরু করবে গ্রীষ্মের দহন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আইএমডি। এবার একটু তাড়াতাড়িই গরম পড়েছে। শীতের দাপট তেমন ছিল নায। ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই গরম জানান দিতে শুরু করেছিল। তবে মার্চ মাসের আবহাওয়া অত্যন্ত মনোরম থেকেছে। মােঝ মধ্যেই বৃষ্টির কারণে তাপমাত্রা খুব বেশি বাড়তে পারেনি।












Click it and Unblock the Notifications