Weather news: ঘনিয়ে আসছে দুর্যোগ, বঙ্গে কতটা পড়বে প্রভাব? জানাল হাওয়া অফিস
বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত উঁকি দিচ্ছে। ধীরে ধীরে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যার নাম মোকা। আইএমডি ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড় মোখার আগমন বার্তা শুনিয়ে দিয়েছে। কিন্তু বঙ্গে তার কতটা প্রভাব পড়বে তা নিয়ে কী জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর জেনে নিন।
আলিপুর আবহাওয়া দফতর বলছে ঘূর্ণিঝড় মোকার প্রভাব তেমন ভাবে পড়বে না রাজ্যে। ওড়িশা উপকূলে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণি ঝড়। তার জেরে বঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হবে। ৬ তারিখ উপকূলে আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড় মোখার।

বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্তের কারণে প্রচুর পরিমানে জলীয় বাষ্প রাজ্যে ঢুকবে। তার প্রভাব পড়বে উত্তর বঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। দক্ষিণবঙ্গের কলকাতা সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বাঁকুড়া জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে। ৬ তারিখ থেকেই বদলে যাবে আবহাওয়া। কালবৈশাখীর মত পরিস্থিতিও তৈরি হতে পারে।

৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বুধবার সকাল থেকেই কলকাতার আকাশে মেঘের আনাগোনা। ৩ মে থেকে দুই বঙ্গের আবহাওয়া বদলাতে শুরু করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যদিও ৫ মে কলকাতার তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে তাপপ্রবাহের মত পরিস্থিতি হওয়ার সম্ভাবনা নেই।
বুধবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল থেকে ঝড়-বৃষ্টি হতে পারে কলকাতায় পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে। সন্ধে থেকে বদলে যাবে আবহাওয়া। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঘুর্ণিঝড় মোখা কতটা শক্তি বাড়িয়ে স্থলভাগে প্রবেশ করবে সেদিকে নজর রেখেছে আইএমডি। আগে থেকেই সতর্ক করা হয়েছে ওড়িশা এবং পশ্চিমবঙ্গকে। যদিও বঙ্গে ঘূর্ণিঝড়েত তেমন প্রভাব নেই। ওড়িশায় ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী জেলা গুলিতে বিশেষ সতর্ক করা হয়েছে। ওড়িশার মুখ্যমন্ত্রী এই নিেয় বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গে বৈঠক করেছেন।












Click it and Unblock the Notifications