Weather News: উত্তরবঙ্গে ৩ জেলায় লাল সতর্কতা, কেমন থাকবে কলকাতার আবহাওয়া জেনে নিন
Weather News: ভোটের পূনর্নির্বাচনে ভারী বর্ষণের বিপর্যস্ত উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ৩ জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় আগামী ৩ দিন ভারী বর্ষণ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আজ রাজ্যের একাধিক জায়গায় পুনর্নির্বাচন চলছে। তার মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিও রয়েছে। উত্তরদিনাজপুর জেলায় গতকাল থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রেকর্ড বৃষ্টিপাতের জেরে জেলার একাধিক জায়গায় জল জমে গিয়েছে। হঁটু জল পেরিয়েই বুথে ভোট দিতে আসছেন।

আকাশভাঙা বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। পঞ্চায়েত ভোটের প্রথম দিনে আবহাওয়া সদয় হলেও পুনর্নির্বাচনে একেবারেই সদয় নয় আবহাওয়া। গতকাল থেকেই উত্তরবঙ্গে শুরু হয়েছে প্রবল বর্ষণ। উত্তর দিনাজপুরে হতকাল রাতে রেকর্ড বর্ষণ হয়েছে। ১১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে কেবল মাত্র উত্তর দিনাজপুর জেলাতে। ভারি বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির একাধিক এলাকা।
কোথাও হাঁটু জল তো কোথাও একেবারে কোমর জল দাঁড়িয়ে গিয়েছে। অধিকাংশ নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। ভারী থেকে অতিভারী বর্ষণে বিপর্যস্ত অবস্থা উত্তরবঙ্গের তিন জেলায়। বাকি জেলাগুলিতেও চলছে বর্ষণ। উত্তরবঙ্গের আগামী ১৩ তারিখ পর্যন্ত ভারী বর্ষণ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
অর্থাৎ পঞ্চায়েত ভোটের গণনার দিনেও ভাসবে উত্তরবঙ্গ। পাহাড়ের পাশাপাশি ডুয়ার্সও প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন তেমন বর্ষণের সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিক্ষিপ্ত ভাবে।
কলকাতায় বিক্ষিপ্ত ভাবে মাঝারি বৃষ্টি হলেও গরমের দাপট কিন্তু কমবে না। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বজায় থাকার কারণে ভ্যাপসা গরম অনুভূত হবে। সকাল থেকেই রোদের তেজ দেখা গিয়েছে কলকাতা শহর এবং সলগ্ন এলাকায়। বেলা বাড়লে গরম আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications