Weather News: আগামী ৪৮ ঘণ্টা আরও ভয়ঙ্কর, জ্বলন বাড়বে শরীরে! বাঁচতে থাকুন বাড়িতেই
Weather News: আরও ভয়াবহ হতে চলেছে আগামী ৪৮ ঘণ্টা! চৈত্রের দাবদাহে পুড়ছে বাংলা। ইতিমধ্যে বাংলার বহু জেলায় ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে তাপমাত্রা। এমনকি কলকাতা সহ বেশ কিছু জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তাও দেওয়া হয়েছে।
তবে শুধু বাংলা নয়, পূর্ব ভারত জুড়ে হু হু করে বাড়ছে তাপমাত্রা। আর এর মধ্যেই অশনি সঙ্কেত শোনাচ্ছে মৌসম ভবন। যদিও কিছু রাজ্যের জন্যে আছে স্বস্তির বার্তাও (Weather News) ।

Weather News: বাড়বে তাপমাত্রা
পূর্বাভাসে মৌসম ভবন জানাচ্ছে, আগামী দুদিন পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। বিশেষ করে ওডিশা, ঝাড়খণ্ড, বিদর্ভ, কর্নাটক, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার বহু এলাকায় তাপমাত্রা আগামী ৪৮ ঘণ্টায় বাড়বে বলেই পূর্বাভাস মৌসম ভবনের। এমনকি তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে বলেও পূর্বাভাসে (Weather News) জানানো হয়েছে।
Weather News: তালিকায় আছে বাংলাও
আগামী ৪৮ ঘণ্টায় বাংলায় গরম আরও বাড়বে। এমনটাই পূর্বাভাসে (Weather News) জানিয়েছে মৌসম ভবন। এমনকি কলকাতাতেও তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। পূর্বাভাস বলছে, পশ্চিমের দিক দিয়ে গরম এবং শুষ্ক হাওয়া প্রবেশ করছে। এর ফলেই আগামী ৪৮ ঘণ্টায় বাড়বে।
বিশেষ করে পুরুলিয়া, বীরভূম, বর্ধমানে তাপপ্রবাহের সম্ভাবনা আছে বলেও জানানো হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে দিনে ৩৮ থেকে ৩৯ ডিগ্রির কাছাকাছি। আগামী 3 দিন। এহেন অবস্থায় সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া রোদে বাইরে না থাকার পরামর্শও দেওয়া হয়েছে।
Weather News: ঝড়-বৃষ্টির বার্তা বিভিন্ন অংশে
অন্যদিকে আশঙ্কার মধ্যেই স্বস্তির বার্তাও দিয়েছে এদিন মৌসম ভবন (Weather News)। আগামী ৯ এপ্রিল পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলে তীব্র বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে তামিলনাড়ু, পুদুচেরি, কেরালা, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, ওড়িশায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
Weather News: বৃষ্টি হতে পারে বাংলাতেও
তাপপ্রবাহের পূর্বাভাস থাকলেও ঝড়-বৃষ্টির সতর্কতাও (Weather News) দেওয়া হয়েছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সাইক্লোনিক সিচুয়েশন উৎপত্তি হতে পারে। যার ফলে আগামী ৭ তারিখে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এই জায়গাগুলিতে ঝড়-বৃষ্টি (Weather News) হতে পারে বলেও জানানো হয়েছে। এমনকি উত্তরবঙ্গের কালিংপং, দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারেও ব্রিষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications