Weather news: ৪৫ ডিগ্রিতে চড়বে পারদ, কলকাতা সহ ৫ জেলায় তাপপ্রবাহের সতর্কতা

বৃষ্টির রেশ কাটতে না কাটেই ফের অসহ্য গরম। হু হু করে চড়ছে তাপমাত্রার পারদ। আগামী কয়েকদিন এই গরম থেকে রেহাই নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। উল্টে রাজ্যে ৫ জেলায় জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা।

আগামী কয়েকদিনে তাপমাত্রা চড়বে ৪৫ ডিগ্রিতে। জ্বলছে পুরুলিয়া, বাঁকু়ড়া। ইতিমধ্যেই সেখানে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। সোমবার তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রিতে চড়তে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আজ পুরুলিয়ার সর্বোচ্চ তারমাত্রা ৪৪.৭ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে।

আবহাওয়া

শনিবার পর্যন্ত দুই বঙ্গেই বৃষ্টির দাপট বাড়বে বলেই জানিয়েছিল হওয়া অফিস। কিন্তু শনিবারের আগেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার তাপমাত্রাই বাড়তে শুরু করে। ভ্যাপসা গর মেজেরবার দশা রাজ্যবাসীর। বৃষ্টির ছিঁটেফোঁটাও পড়েনি কলকাতা সহ একাধিক জেলায়।

তাপপ্রবাহের সতর্কতা

এদিকে সোমবার তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের ৫ জেলায় তাপপ্রবাহ চলবে বলে সতর্ক করেছে হাওয়া অফিশ। সোমবার পুরুলিয়া-বাঁকুড়ার তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পার করে দিতে পারে বলে সতর্ক করা হয়েছে। রবিবার পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে িগয়েছিল। সোমবার সেটি আরও বাড়বে বলে সতর্ক করা হয়েছে।

সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আবার ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। অন্যান্য জেলায় গরমের দাপট জারি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বুধবার থেকে আবারও ঝড়-বৃষ্টি চলবে। অর্থাৎ স্বস্তির বৃষ্টিেত ভিজবে রাজ্যের একাধিক জায়গা। অর্থাৎ বুধবার থেকে আবারও স্বস্তির বৃষ্টি শুরু হবে। সেইসঙ্গে ৫০ েথকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ও বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা শহরের তাপমাত্রাও গত কয়েকদিন ধরে চড়তে শুরু করে দিয়েছে।

মোখার পরে রাজ্য জুড়ে বেশ ঝড়-বৃষ্টির দাপট দেখা গিয়েছিল। কলকাতা সহ রাজ্যের অধিকাংশ জেলাতেই হয়েছিল ঝড়-বৃষ্টি। তার দাপট হঠাৎ করে যেন উধাও হয়ে িগয়েছে। গত কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করে দিয়েছে রাজ্যে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে জেলা গুলিতে ফের তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের জেলা গুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ের েজলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর দার্জিিলং, কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝের জেলা গুলিতে তেমন ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+